Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রহস্য ফাঁস, শারীরিক সমস্যার কারণে লজ্জায় বাসর ঘর থেকে পালিয়ে যায় সেই বর!
বিভাগীয় সংবাদ সিলেট

রহস্য ফাঁস, শারীরিক সমস্যার কারণে লজ্জায় বাসর ঘর থেকে পালিয়ে যায় সেই বর!

By iNews DeskSeptember 4, 20192 Mins Read

রহস্য ফাঁস, শারীরিক সমস্যার কারণে লজ্জায় বাসর ঘর থেকে পালিয়ে যায় সেই বর!

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাসর রাতে নববধুকে রেখে নিখোঁজ হওয়া বর আব্দুল কাদির শুকুর অবশেষে ঘরে ফিরেছেন। ১৯ ঘন্টা পর শনিবার রাতে তার সন্ধান মিলেছে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের আতলীঘাট এলাকায়। তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে স্বজনরা জানান। তবে পুলিশ বলছে ঘটনা ভিন্ন। শারীরিক সমস্যায় আত্মগোপন করেন শুকুর।

সূত্র জানায়, মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামের চরু মিয়ার ছেলে মাদ্রাসা শিক্ষক আব্দুল কাদির শুকুর। গত শুক্রবার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন জায়ফরনগর ইউনিয়নের কাটানালারপার গ্রামের আঁখি আক্তারের সাথে। কার্যত প্রেমের সম্পর্কে ছয় মাস আগেই তাদের গোপনে বিয়ে হয়েছিল। পরিবার প্রথমে তা মেনে না নিলেও ছেলের জেদের কাছে অভিভাবকরা হার মানেন।

অবশেষে শুক্রবার রাতে মেয়েকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে আনা হয়। রাত ১২টায় বাসর রাতে নববধুকে রেখে বাথরুমে যাবার কথা বলে ঘর থেকে বের হয়ে যান বর আব্দুল কাদির শুকুর। ঘন্টা দুয়েক অপেক্ষা করার পর বর ফিরে না আসায় নববধু লজ্জা ভেঙ্গে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান। এরপর বরকে খুঁজতে গিয়ে বাথরুমের কাছে পাওয়া যায় আব্দুল কাদিরের গায়ের গেঞ্জি ও পায়ের জুতা। শনিবার সকালে বর নিখোঁজের বিষয়টি চাউর হলে নানা আলোচনার জন্ম নেয়। বড় ভাই নুর ইসলাম জুড়ী থানায় একটি জিডি করেন।

স্বজনরা জানান, শনিবার রাত সাড়ে সাতটায় পাশের উপজেলা বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নে পাওয়া যায় আব্দুল কাদির শুকুরকে। আতলীঘাট এলাকায় হাত-পা বাধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে ফোন করে জানান স্থানীয় মসজিদের ইমাম। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জুড়ী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার বলেন, ‘বর আব্দুল কাদিরের শারীরিক সমস্যা রয়েছে। লজ্জায় নিজে বাসর ঘর থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। উদ্ধারের পর চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।’ সূত্র: কালেরকন্ঠ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa