
রাখাইনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন, শনিবার রাখাইনের ‘এমরাউক ইউ’ শহরের ঐতিহাসিক একটি মন্দির অতিক্রম করার সময় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় বিদ্রোহীরা। এর পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ বাধে।
রয়টার্সের পক্ষ থেকে ফোন করা হলে এই সংঘর্ষের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয় নি মিয়ানমার সেনাবাহিনীর দুই মুখপাত্র।
এছাড়া দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে পারবেন না।
এমপি তুন থার সেইন ও একজন গ্রামবাসী জানান, হামলায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের কমপক্ষে পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



