Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news রাগে এবার ‘বন্ধুদের’ ওপর শুল্ক-হামলা ট্রাম্পের
Bangladesh breaking news আন্তর্জাতিক

রাগে এবার ‘বন্ধুদের’ ওপর শুল্ক-হামলা ট্রাম্পের

By Tarek Hasanজানুয়ারি 18, 20262 Mins Read

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় এবার যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপীয় আটটি বন্ধুদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ শুল্ক আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

ট্রাম্প

Advertisement

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ শুল্কারোপের ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

নিজের পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি দেওয়া হবে, ততক্ষণ ইউরোপের বন্ধুদের ওপর শুল্ক আরোপ ক্রমবর্ধমান হারে অব্যাহত রাখা হবে।

ওই পোস্টে ট্রাম্প লেখেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।

‘এ শুল্ক ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড কেনা নিয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে’— পোস্টে উল্লেখ করেন তিনি।

গ্রিনল্যান্ড দখলে নিতে সম্প্রতি বলপ্রয়োগের আভাসও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্রমবর্ধমান হুমকির মুখে এ সপ্তাহেই গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সৈন্য পাঠিয়েছে ইউরোপের দেশগুলো। এরপরই ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষার বিপরীত অবস্থানে যেসব দেশ থাকবে, তাদের ওপর শুল্ক আরোপ করা হবে। এবার সেটা বাস্তবায়নও করলেন।

ইউরোপের মিত্রদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প ট্রুথ সোশালে লিখেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড ‘অজানা উদ্দেশ্যে’ গ্রিনল্যান্ডে গেছে এবং তারা ‘অত্যন্ত বিপজ্জনক খেলা’ খেলছে।

সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির দ্রুত অবসান ঘটাতে এ মুহূর্তে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়াই উত্তম পন্থা বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

ডেনমার্কের অধীনে থাকা আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চাওয়া ট্রাম্প আরও বলেন, কয়েক শতাব্দি পর ডেনমার্কের সামনে সময় এসেছে গ্রিনল্যান্ড ফেরত দেওয়ার। বিশ্বশান্তি ঝুঁকির মুখে! চীন গ্রিনল্যান্ড চায়, আর ডেনমার্ক সেটি ঠেকানোর জন্য কিছুই করতে পারবে না।

শুল্প আরোপের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের দখলনীতির বিরোধিতা করে রাস্তায় নামেন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের বিক্ষোভকারীরা।

এদিন এক বিবৃতিতে ইউরোপের দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারিকে ‘সম্পূর্ণ ভুল’ বলে বর্ণনা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

তিনি বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট—এটি ডেনমার্কের অংশ এবং এর ভবিষ্যৎ গ্রিনল্যান্ডার ও ডেনমার্কের জন্য গুরুত্বপূর্ণ। ন্যাটো মিত্রদের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিতের জন্য মিত্রদের ওপর শুল্ক আরোপ ‘সম্পূর্ণ ভুল’।

আরও পড়ুনঃ

সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় ‘বাঘের টিলা’ নির্মাণ

বিবৃতিতে স্টারমার বিষয়গুলো নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার কথাও বলেন। তবে, এরই মধ্যে ট্রাম্পের দিক থেকে শুল্ক আরোপের ঘোষণা চলে এলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

জুন 10, 2026
চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জুন 10, 2026
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
Latest News
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

জিরো টলারেন্স

বাংলাদেশে অনিয়মিত অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি

চিত্রনায়ক সালমান শাহ

চিত্রনায়ক সালমান শাহর দেহবাশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

হাসনাত আবদুল্লাহ

‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

ক্রিকেটার নাসির

মামলা থেকে খালাস পেয়ে যে পোস্ট দিলেন ক্রিকেটার নাসির

প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

অর্থনীতি

৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa