Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি
জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কMay 13, 2022Updated:May 13, 20223 Mins Read

← Back

Thank you for your response. ✨

জুমবাংলা ডেস্ক: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. মোরশেদ আলম (৪০), মো. মুন্না (২৮) ও আনোয়ারুল আলম অভি (৩০)।

সড়ক

পুলিশ জানিয়েছে, এদের মধ্যে মোরশেদ আলম একজন কাঁচামাল ব্যবসায়ী। তার বাড়ি  ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কান্দারহাট গ্রামে। নিহত মুন্না চাঁদপুর জেলার সদর উপজেলার বাসিন্দা এবং অভি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আবুল কালাম আজাদের পুত্র।

আজ শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে রাজধানীর চকবাজার থানার আলীঘাট, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ও যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় এ সব দুর্ঘটনা ঘটে।

আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তাদের দুর্ঘটনার খবর বাসস’কে নিশ্চিত করেছেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক রাজিব কুমার সরকার জানান, মোরশেদ আলম শুক্রবার  সকাল সাড়ে ৬ টার দিকে চকবাজারের আলীঘাট মোড়ে একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই সময় মোরশেদ দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন ।

নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, ‘তার ভাই ফুটপাতে কাঁচামাল বিক্রি করতেন। তিনি স্ত্রী তানিয়া ও একমাত্র মেয়েকে নিয়ে আলীঘাট এলাকায় থাকতেন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, অটোরিকশা চালক শাহ আলমকে আটক করেছে পুলিশ । এছাড়া মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, ওয়ারী থানার উপ-পরিদর্শক তাপস জানান, মুন্না নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাত পৌনে  ৮ টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে সাইনবোর্ডগামী ঠিকানা পরিবহনের একটি বাসে উঠতে গিয়ে পড়ে যান। বাসটি মুন্নাকে চাপা দিয়ে চলে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নিহত মুন্না মতিঝিলের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা হলেও থাকতেন নারায়ণগঞ্জের সানারপাড়া এলাকায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি জব্দ করেছে। গাড়ি চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা আছে।

অপরদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ারুল আলম অভি নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে।

নিহতের বন্ধু মো. রাশিদুর রহমান পাপ্পু জানান,অফিসের কাজে গতরাতে কক্সবাজার যাওয়ার কথা ছিল অভির। বাসা থেকে বের হয়ে গতরাতে শনির আখড়া পেট্রোল পাম্পের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১ টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করেন। অভি একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। তিনি শনির আখড়ার পলাশপুরে থাকতেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa