Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রাজধানীর ৩৭ স্পটে বিএনপির খাদ্য সামগ্রী-বস্ত্র বিতরণ
রাজনীতি

রাজধানীর ৩৭ স্পটে বিএনপির খাদ্য সামগ্রী-বস্ত্র বিতরণ

By Saiful IslamMay 30, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন দলটির নেতা কর্মীরা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। সেই থেকে এই দিনকে শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে বিএনপি। দিবসটি উপলক্ষে রাজধানীর ৩৭টি স্পটে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা।

দিবসটি উপলক্ষে রোববার ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানে কবরে পুস্পস্তবক অর্পন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

স্থায়ী কমিটির সদস্যদের পরে মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাব, এগ্রিকালচারিস্ট অ্যসোসিয়েশন-এ্যাব, জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুস্পস্তবক অর্পনের পর ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরের ৩৭টি স্থানে দুঃস্থদের মধ্যে খাবার সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। আগামীকাল সোমবার ও কাল মঙ্গলবারও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিএনপি মহাসচিব দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডী সুগন্ধা কমিউনিটি সেন্টার, বংশালে নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটস্থ বিএনপি কার্যালয়, গোপীবাগে সাদেক হোসেন খোকার বাসভবন এবং উত্তরের মেরুল বাড্ডা ফুজি টাওয়ার, উত্তরা আমির কমপ্লেক্স এলাকায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করেন। পরে মির্জা ফখরুল হাইকোর্ট এলাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে দুস্থদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করেন।

দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবন ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দুপুরে ঢাকা মহানগরীর কালশী, অনিক প্লাজা, মল্লিকা হাউজিং, জান্নাতুল মাওয়া মাদ্রাসায় পল্লবী ও রুপনগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে থেকে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

এরপর ঢাকা মহানগরীর কল্যাণপুরে দারুস সালাম থানা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পৃথক পৃথক দুটি অনুষ্ঠান থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আসাদ গেট, আদাবর ও রায়ের বাজারে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গুলশান ২ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় গুলশানে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং যাত্রাবাড়ী এলাকায় পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন দলটির ভাইস অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

February 5, 2026
তারেক রহমান

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

February 5, 2026
দাঁড়িপাল্লার

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি : সারোয়ার তুষার

February 5, 2026
Latest News
ব্যারিস্টার ফুয়াদ

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

তারেক রহমান

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

দাঁড়িপাল্লার

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি : সারোয়ার তুষার

সারজিস আলম

সারজিস আলমকে জরিমানা

তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

Mirza

মির্জা-কন্যার পোস্টে নেটপাড়ায় শোরগোল

তারেক রহমান

গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

Oli

প্রথম বিদ্রোহ আমি করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি

জামায়াতে অর্ধশত নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী

ডা. শফিকুর রহমান

আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.