Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সংবাদ সম্মেলনে অলির ডানে মুক্তিযোদ্ধা, বামে জামায়াত
জাতীয় রাজনীতি

সংবাদ সম্মেলনে অলির ডানে মুক্তিযোদ্ধা, বামে জামায়াত

By Protik Hossainঅক্টোবর 10, 2019Updated:অক্টোবর 10, 20193 Mins Read

Capture

Advertisement
জুমবাংলা ডেস্ক : অবশেষে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ঘর থেকে বের হয়ে রাজপথে সক্রিয় হতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শুরুতে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম উপস্থিত নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সংবাদ সম্মেলনে অলি আহমদের ডানপাশে মুক্তিযোদ্ধা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বাম পাশে ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, ‘‘আপনাদের অবগতির জন্য বলতে চাই, কিছুদিন আগে আমরা ঐক্য করেছি। ২০ দলীয় জোটের এক নেতা স্টেটমেন্ট দিয়েছিলেন যে তাকে ‘অনেক অনুরোধ করা হয়েছে, আসার জন্য, কিন্তু তিনি আসেননি।’ আমরা আপনাদেরকে এটাই বলতে চাই, কোনও ধান্দাবাজকে আমরা এই মঞ্চে আসতে দেবো না। যারা এসেছে, তারাই থাকবে। এরপর যদি কাউকে আসতে হয়, এখন যারা মঞ্চে আছে এই দলগুলোর অনুমতি ছাড়া মঞ্চে তাদেরকে বসতে দেওয়া হবে না। সবচেয়ে বড় কথা ধান্দাবাজ ও রাজনৈতিক সাইনবোর্ডধারী কোনও দলকে এই মঞ্চের সদস্য হিসেবে গ্রহণ করা হবে না।’’

অলি আহমদ বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছি। একটাই লক্ষ্য ছিল, দেশকে স্বাধীন করা। আজকে দেশের দুর্দিন। এই দুর্দিনে মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, জনগণের সামনে বিপদগামী সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরা এবং যত দ্রুত সম্ভব তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করা। জাতীয় মুক্তিমঞ্চের পক্ষ থেকে আমি বলতে চাই, মেধাবীছাত্র আবরার ফাহাদের নির্মম, নির্দয় ও অমানবিক হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জাতিকে মেধাশূন্য করা সরকারের একটি নীলনকশা। অন্যথায় বর্তমান সরকার কখনও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অদক্ষ ব্যক্তিদেরকে শিক্ষক বা ভিসি হিসেবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিতো না। এছাড়া বিরোধী দলগুলোকে শায়েস্তা করার জন্য তারা তাদের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। ধান্দাবাজি এবং গুণ্ডামি করার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।’

অলি আহমদের দাবি, ‘অদক্ষ শিক্ষকদেরকে চাকরি থেকে বের করে দিতে হবে। দুর্নীতিবাজ ভিসিদেরকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। লেজুড়ভিত্তিক রাজনৈতিক দলে তরুণ ছেলেমেয়েদের ব্যবহার বন্ধ করতে হবে। লেজুড়ভিত্তিক রাজনীতি এখন পৃথিবীর কোথাও নেই। আমরা আশা করি, এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে।’

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেফতার করা হয়নি দাবি করে অলি আহমদ বলেন, ‘‘গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নেতারা বলছেন, ‘তারা মন্ত্রীকে মার্সিডিজ গাড়ি দিয়েছেন, বস্তায়-বস্তায় টাকা দিয়েছেন। অনেক মন্ত্রী ও বড়-বড় নেতা শামিমের টাকার ভাগ পেয়েছেন। এখনও তারা কেন গ্রেফতার হচ্ছেন না?’’

প্রসঙ্গত, ২৭ জুন জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় মুক্তিমঞ্চ’র ব্যানারে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটান অলি আহমদ। আত্মপ্রকাশকালে তিনি বলেছিলেন, ‘১৯৭১ সালের জামায়াত আর ২০১৯ সালের জামায়াত এক নয়। দেশকে তারা অনেক ভালোবাসে,তাদের মধ্যে অনেক সংশোধনী এসেছে।’ এর আগের মাসে অলি আহমদের নতুন জোটের বিষয়ে আলোচনা শুরু হওয়ার পরই বাংলা ট্রিবিউন জানায়, এই উদ্যোগের সঙ্গে জামায়াতে ইসলামী আছে। ‘জাতীয় মুক্তিমঞ্চ’ গঠনের তিন মাস পর আজ বৃহস্পতিবার প্রকাশ্যে মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হলেন জামায়াতের প্রভাবশালী নেতা মিয়া গোলাম পরওয়ার।
সূত্র : বাংলাট্রিবিউন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

জুন 13, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Police

পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগ

rain

রাত ১টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মহাত্মা গান্ধী

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa