Advertisement

জুমবাংলা ডেস্ক : আসন্ন মাহে রমজানকে সামনে রেখে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে রাজবাড়ীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে বসেছে ১০ টাকায় হাজার টাকার রাজসিক বাজার। এ বাজার থেকে নামমাত্র মূল্যে চাল, ডাল, তেল, আটা, লবণ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ক্রেতারা খুব খুশি।

রাজবাড়ীতে ১০ টাকায় দেড় হাজার টাকার বাজার!

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে ভিন্নধর্মী এ বাজারের আয়োজন করা হয়।

জানা গেছে, বাজারের প্রায় ২১০টি পরিবার এ সুবিধা পাচ্ছেন। এ বাজার থেকে ১ টাকায় এক কেজি চাল, ২ টাকায় এক কেজি ডাল, ৩ টাকায় এক লিটার তেল, ১ টাকায় দুই কেজি আলু, ৪ টাকায় একটি বয়লার মুরগি কেনার সুবিধা পাচ্ছেন দরিদ্র পরিবারগুলো। এই মূল্যে সর্বোচ্চ ১০ টাকার পণ্য কেনার সুযোগ পেয়েছে প্রতিটি পরিবার।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান- মূলত দরিদ্র অসহায় মানুষকে পণ্য বাছাই করার স্বাধীনতা দেওয়ার জন্যই তারা এই বাজারের আয়োজন করেছেন। বিদ্যানন্দ ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই বাজারের আয়োজন করে চলেছে। বিত্তবানদের সহযোগিতা পেলে এ আয়োজন আরও বাড়ানোর কথা চিন্তা করছেন তারা।

এ বাজার উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশন বোর্ডের মেম্বার মোহাম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) হুমাইরা সুলতানা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রকিবুল হাসান পিয়াল।

এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহম্মদ জামাল উদ্দিন যুগান্তরকে বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের পছন্দমতো নামমাত্র মূল্যে বাজার করার এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে পরিবারের কর্তা ব্যক্তি তার পছন্দের বাজার নিয়ে বাড়িতে ফিরে সন্তানদের নিকট সুপার হিরো হতে পারে। এতে একদিনের জন্য হলেও তারা নিজেদের সুখী ভাবতে পারবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এটি একটি প্রশংসনীয় মানবিক কাজ। বিভিন্ন দুর্যোগে তারা মানুষের পাশে এসে থাকেন। রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষদের জন্য এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। জেলা প্রশাসন তাদের এ ভালো কাজের পাশে সব সময় থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.