Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাজাপুরে তিন স্কুলের খেলার মাঠ দখল করে চলছে ধান চাষ
বরিশাল বিভাগীয় সংবাদ

রাজাপুরে তিন স্কুলের খেলার মাঠ দখল করে চলছে ধান চাষ

By Shamim RezaJuly 18, 20212 Mins Read

রাজাপুরে তিন স্কুলের খেলার মাঠ দখল করে চলছে ধান চাষ

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে তিনটি স্কুলের খেলার মাঠ দখল করে চলছে চাষাবাদ। ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষককে ম্যানেজ করে নির্বিঘ্নে কাজটি করছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। তবে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

খেলার মাঠে তৈরি করা বীজতলায় বেড়ে ওঠা ধানের চারার এ দৃশ্য চোখে পড়বে উপজেলার তিনটি স্কুল মাঠে গেলে।

অভিযোগ রয়েছে, স্কুল তিনটির ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকদের ম্যানেজ করেন মো. মোশাররফ আলী হাওলাদার নামে এক ব্যক্তি। প্রথমে ট্রাক্টর দিয়ে চষে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে বীজতলা তৈরি করেন তিনি। পরে ফিরোজা মজিদ বিদ্যালয়ের মাঠও একইভাবে চষে ধানের বীজ বপন করতে দেখা গেছে।

ইউসুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম ছালে বলেন, প্রধান শিক্ষক ও সভাপতি কোনো কিছুর হিসাব দেন না, যার কারণে এ কমিটি থেকে আমি পদত্যাগ করেছি এবং একটি মামলাও করেছি। সেটি চলমান অবস্থায় আছে।

স্কুল বন্ধ থাকলেও বর্ষা মৌসুমে জনপ্রিয় খেলা ফুটবল বেশ জমে ওঠে এসব মাঠে। কিন্তু এখন আর সে সুযোগ না থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

শিক্ষার্থী জানায়, বিকেল বেলা আমরা মাঠে খেলাধুলা করতাম কিন্তু ধান লাগানোতে সেটি আর হচ্ছে না।

উপজেলা প্রশাসন জানায়, এরই মধ্যে বীজতলা সরিয়ে স্কুল তিনটির মাঠকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকদেরও শোকজ করা হয়েছে।

ঝালকাঠির রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন আনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ও অভিভাবক মহলের প্রত্যাশা, অচিরেই তিনটি মাঠই আবার শিক্ষার্থীরা ফিরে পাবে এবং খেলাধুলায় মুখর হয়ে উঠবে স্কুলগুলোর প্রাঙ্গণ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

June 25, 2026
Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

June 25, 2026
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026

Latest News

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa