
৮৫/এ, রাজা রামমোহন রায় সরণিতে রাজা রামমোহন রায়ের বাড়ি। উত্তর কলকাতার এই বাড়ি ঐতিহাসিকভাবে বিরাট গুরুত্বপূর্ণ। অথচ সেই বাড়িই আজ পড়ে রয়েছে চূড়ান্ত অবহেলায়, দেখার কেউ নেই। নেই একজন সিকিউরিটি গার্ড কিংবা একটা সিসিটিভি ক্যামেরাও। অথচ বাড়ির ভেতরেই রয়েছে নানা মূল্যবান জিনিস।
সেই বাড়ি থেকে এবার চুরি গিয়েছে বেশ কিছু জিনিস। অনাদরে পড়ে থাকা সেই বাড়িতে গিয়েই সম্প্রতি ট্রাস্টি সদস্যরা দেখতে পান বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের হয়। শুরু হয়েছে তদন্ত।
কিন্তু প্রশ্ন উঠছে, এত রামমোহন রায়ের মতো এত গুরুত্বপূর্ণ একজন মানুষের বাসভবন এমন অনাদরে পড়ে থাকবে? যেখানে রয়েছে এত সব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সব জিনিস? সামান্য কি নিরাপত্তার ব্যবস্থা করাও যেত না?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



