Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাতেই ছেলেকে বলেছিলেন ‘ক্ষমা করে দিও, অভিযানে যাচ্ছি’
বরিশাল বিভাগীয় সংবাদ

রাতেই ছেলেকে বলেছিলেন ‘ক্ষমা করে দিও, অভিযানে যাচ্ছি’

By iNews DeskFebruary 3, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : আর মাত্র বছরখানেক। তারপর অবসর। ফিরবেন বাড়ি। পরিবারের সদস্যদের সঙ্গে জীবনের বাকি সময়গুলো কাটাবেন, চাকরিজীবনের নানা অভিজ্ঞতার গল্প বলবেন এলাকাবাসীসহ পরিবার ও স্বজনদের কাছে।
রাতেই ছেলেকে বলেছিলেন ‘ক্ষমা করে দিও, অভিযানে যাচ্ছি’

Advertisement

এমন স্বপ্ন ছিল বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের।

হাবিবুর রহমানের পৈতৃক বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর হলেও পটুয়াখালী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বহালগাছিয়া এলাকায় বাড়ি করেন কয়েক বছর আগে। নতুন বাসভবনটির নাম দেন ‘সেনা নিকেতন’। অবসরে যাওয়ার পর নতুন ঘরের উঠানে স্বজনদের নিয়ে আনন্দ-উল্লাসের নানা স্বপ্ন থাকলেও সেই উঠানে ফিরেছেন, তবে দেশের শান্তির জন্য লড়াই করে লাশ হয়ে।
রাতেই ছেলেকে বলেছিলেন ‘ক্ষমা করে দিও, অভিযানে যাচ্ছি’
ওই উঠানে গিয়ে দেখা যায়, চলছে হাবিবুর রহমানের মরদেহ দাফনের প্রস্তুতি। পরিবারের সঙ্গে থাকার স্বপ্ন পূরণ হয়নি, তাইতো বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে তাঁর চিরনিদ্রার জন্য তৈরি করা হয়েছে সাড়ে তিন হাত মাটির ঘর। তাঁর এভাবে চলে যাওয়া নিয়ে বাড়িতে চলছে শোক। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার রাতে বান্দরবানের রুমা জোনের একটি টহলদলের সঙ্গে সন্তু লারমা সমর্থিত জেএসএস মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি চলছিল। এ সময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানসহ জেএসএসের তিন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। এ ছাড়া আরেকজন সেনা সদস্য গুলিবিদ্ধ হন।
রাতেই ছেলেকে বলেছিলেন ‘ক্ষমা করে দিও, অভিযানে যাচ্ছি’
নিহত হাবিবুর রহমানের বড় ছেলে হাসিবুর রহমান বলেন, ‘আব্বার সঙ্গে সব সময় কথা বলতে পারতাম না। যখন ফোন করতেন তখনই কথা বলতে পারতাম। মোবাইলে নেটওয়ার্ক সমস্যা ছিল। গত রাতে আব্বার সঙ্গে কথা হয়। আব্বা বলেন, কোনো ভুল করলে ক্ষমা করে দিও, একটা অভিযানে যাচ্ছি। অবসরের পর আব্বার অনেক স্বপ্ন ছিল এলাকায় থাকবেন। সবার সঙ্গে নানা অভিজ্ঞতা আর গল্প করে সময় কাটাবেন। কিন্তু আব্বার সে আশা আর পূরণ হয়নি। ‘

আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে হাবিবুর রহমানের মরদেহ এলাকায় পৌঁছায়। এরপর ওই এলাকার যুবকের মাঠে জানাজা শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। নিহত হাবিবুর রহমানের বাবা, মা, স্ত্রী ও দুই ছেলে রয়েছে। এর মধ্যে ছোট ছেলেও সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa