জুমবাংলা ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় রাতের আঁধারে দুই কৃষকের প্রায় এক একর জমির প্রায় ৮০০ তরমুজ কে’টে ফেলেছে দু র্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা দুই কৃষক। ক্ষতিগ্রস্ত দুই কৃষকের নাম মো. রিয়াজ ও মো. মাইনুদ্দিন ঢালি। তাদের বাড়ি উপজেলার দুলাহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

ঘটনাটি ঘটে নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় কৃষক মো. রিয়াজ বাদী হয়ে অ জ্ঞাতদের আসামি করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কৃষক রিয়াজ জানান, অন্যের জমি নগদ লগ্নি করে তিনি দুই একর ৭২ শতাংশ জমি ও তারা ভাই মাইনুদ্দিন এক একর ৭৬ শতাংশ জমিতে তরমুজের আবাদ করেছেন। প্রতি একর জমিতে তরমুজ লাগাতে তাদের খরচ হয়ে ৯০ হাজার থেকে এক লাখ টাকা। আবহাওয়া অনুকুলে থাকায় তরমুজের ফলও ভালো হয়েছে। একেকটি তরমুজ প্রায় ১৩ থেকে ১৪ কেজি ওজন হবে। শনিবার রাত ৯টার দিকে তিনি তরজুম ক্ষেত থেকে তারাবি পড়তে বাড়িতে চলে আসেন। রাতে আর তরমুজ খেতে যাননি। ফজরের নামাজ পড়ে তরমুজ থেকে গিয়ে দেখেন প্রায় এক একর জমির তরমুজ মাঝখান দিয়ে কেটে ফেলে রেখেছে। কে বা কারা রাতের আঁধারে এ কাজ করেছে তিনি কিছুই জানেন না। যেই জমির তরমুজ নষ্ট করেছে সেই তরমুজগুলোই ভালো হয়েছে। অনেক পরিশ্রম ও ধার দেনা করে তরমুজের চাষ করেছেন তারা।

Advertisement

বৃহস্পতিবার এই তরমুজগুলো বিক্রি করার কথা ছিলো। প্রতি ১০০ তরমুজের দাম ১৪ হাজার টাকা করে বেপারিরা দাম বলেছে। এখন আরো বেশী দামে বিক্রি করতে পারতেন। কিন্তু সেটি আর হয়নি। এখন কি ভাবে কি করবেন সেটি নিয়ে দিশেহারা তারা।

তিনি আরো জানান, দুই ভাই মিলে অনেক পরিশ্রম ও ধার দেনা করে প্রায় চার লাখ টাকা খরচ করে মোট চার একর ৪৮ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। আজ তাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না তাদের। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছেন না।

চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, ‘ঘটনাটি দুঃ খজনক। দুজন কৃষকের পরিশ্রম করা তরমুজ এভাবে যারা কেটে ফেলেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানা তিনি।’

চরফ্যাশনের দুলারহাট থা নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় কৃষক রিয়াজ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোজাদারদের জন্য পুরো রমজান মাসেই মিলবে দুই টাকায় ইফতার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.