Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রাতের আঁধারে ‘ভূতের’ মতো দেখায় লেমুর
বিভাগীয় সংবাদ সিলেট

রাতের আঁধারে ‘ভূতের’ মতো দেখায় লেমুর

By Shamim RezaAug 23, 2019, 1:18 PM Asia/Dhaka3 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : আফ্রিকান প্রাণী লেমুর। ল্যাটিন শব্দ lemurs থেকে লেমুর শব্দটির উৎপত্তি, যার অর্থ ভূতের মতো। রাতের আঁধারে লেমুরের মুখে আলো ফেললে অনেকটা ভূতের মতো দেখায় বলেই এর এমন নামকরণ করা হয়েছে।

প্রাকৃতিকভাবে লেমুর সাধারণত আফ্রিকার মাদাগাস্কারেই দেখা যায়। প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে মাদাগাস্কারে আবির্ভূত হয়েছিল এই প্রাণীটি। তখন থেকেই লেমুরের বাস মাদাগাস্কারে। লেমুর হলো মাদাগাস্কারের প্রাইমেট গোত্রভুক্ত কিছু প্রাণীর সমষ্টিগত নাম।

আফ্রিকান এই প্রাণীর দেখা মিলছে এখন বাংলাদেশেও। দেশে একমাত্র গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে লেমুরের দেখা মেলে। যেহেতু এটি আফ্রিকান প্রাণী, তাই বাংলাদেশে এটি কখনও ছিল না। তবে চোরাকারবারিদের কল্যাণে এখন বাংলাদেশে ৪টি লেমুর রয়েছে। মাদাগাস্কারে প্রায় ১০০ প্রজাতির লেমুর দেখতে পাওয়া গেলেও বাংলাদেশে ‘রিং টেইল্ড’ লেমুরের দেখা পাওয়া যায়।

বঙ্গবন্ধু সাফারি পার্ক সূত্রে জানা যায়, চোরাচালানের উদ্দেশ্যে রাখা দুইটি প্রাপ্তবয়ষ্ক লেমুর গত বছর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে লেমুর দুটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়। এর ৪-৫ মাস পরই দুইটি বাচ্চা দেয় এই যুগল। যার একটি পুরুষ অন্যটি নারী। ফলে সাফারি পার্কে লেমুরের সংখ্যা এখন ৪টি।

প্রাণী বিশেষজ্ঞরা জানান, লেমুর ঋতু, স্থান ও লিঙ্গভেদে এদের সামাজিকতা রক্ষা করতে পারে। লেমুরের বিভিন্ন প্রজাতির মধ্যে আচরণের অনেক পার্থক্য দেখা যায়। বড় আকারের লেমুররা সচরাচর দিনের বেলা ঘোরাফেরা করলেও ছোট আকারেরগুলো নিশাচর হয়। এদের মধ্যে সামাজিক ব্যাবস্থা, কার্যকলাপ, শিকার থেকে সুরক্ষিত থাকার কৌশল, প্রজনন এবং বুদ্ধিমত্তার পার্থক্যও দেখা যায়। দলবদ্ধভাবে থাকার পরও খাদ্য সংগ্রহের জন্য এরা একা বিচরণ করে এবং খাদ্যগ্রহণ শেষে দলে ফিরে আসে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের পরিচালক ও সহকারী বন সংরক্ষক তাবিবুর রহমান জানান, লেমুররা সব ধরনের খাদ্য গ্রহণ করে। তবে সাফারি পার্কে এদেরকে বিভিন্ন ফল যেমন, আপেল, আঙ্গুর, কমলা ইত্যাদি দেয়া হয়।

তিনি আরও জানান, ছোট আকারের লেমুররা পতঙ্গ এবং ফল ফলাদি খেয়ে থাকে। ক্ষুধার্ত লেমুররা হজমযোগ্য প্রায় সবকিছুই খেতে পারে। লেমুররা সামাজিক প্রাণী এবং এরা দলগতভাবে বসবাস করে। একটি দলে সর্বোচ্চ ১৫টি লেমুর থাকতে পারে। দলবদ্ধভাবে থাকার পরও এদের সামাজিক অবস্থান অনেকটা স্বতন্ত্র। এরা জোড়ায় বা একাধিক পুরুষ বিশিষ্ট পরিবারেও থাকতে পারে। নিশাচর লেমুররা সচরাচর স্বতন্ত্রভাবে ঘোরাফেরা করলেও দিনের বেলা এরা দলের সঙ্গে যোগ দেয়।

বন্যপ্রাণি বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান জানান, লেমুর আফ্রিকান প্রানী। আগে বাংলাদেশে কখনও এদের উপস্থিতি ছিল না। লেমুর সাধারণত শারীরিক সংকেত, ঘ্রাণ এবং বিভিন্ন প্রকার শব্দ উৎপন্ন করার মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রিং টেইল্ড লেমুর গন্ধ শুকে এবং বিভিন্ন ধরনের শব্দ উৎপাদনের মাধ্যমে যোগাযোগ বজায় রাখে। এ প্রজাতির লেমুর হাই তুলে অন্য লেমুরকে হুমকি দিয়ে থাকে। গাছে গাছে বিচরণ করা এই প্রাণীর আচার-আচরণ অনেকটা বানরের মতো। এদের জীবনকাল সাধারণত ১৮ বছর পর্যন্ত। সূত্র : জাগোনিউজ২৪

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

May 24, 2026, 11:22 PM Asia/Dhaka
রেড হোপ ফাউন্ডেশন

রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন

May 24, 2026, 11:13 PM Asia/Dhaka
ফেরি

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু

May 24, 2026, 11:02 PM Asia/Dhaka
Latest News
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

রেড হোপ ফাউন্ডেশন

রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন

ফেরি

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু

ইয়াবা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

৯ তলা

মোহাম্মদপুরে ৯ তলা ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp