Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রাম। প্রায় ৪শ মানুষের বসবাস এ গ্রামে। গ্রামটি ভ্রাম্যমান হকারের গ্রাম হিসেবে পরিচিত। কারণ এই গ্রামের বেশির ভাগ মানুষই কর্মজীবি। তারা বাসে, ট্রেনে মালামাল ফেরি করে বেড়ায়। কিন্তু দেশের বর্তমান করোনা ভাইরাস সংক্রমণরোধে বাইরে না চলাচলের নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে দেওয়ালেরটেক গ্রামের শ্রমজীবি ওই মানুষগুলো।

বুুধবার রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক দুই কিলোমিটার পায়ে হেঁটে ওই গ্রামের ৭৫টি কর্মহীন পরিবারের জন্য নিয়ে গেছেন চাল, ডাল, আলু। যা একটি পরিবারের প্রায় ১৫ দিনের খাদ্যসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, আমিরুন্নেছা, ইউএনও অফিসের সোহেল রানা, মিঠুন দাস, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

ইউএনও মো. শিবলী সাদিক বলেন, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের কেউ হবেন না। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করুণ। প্রয়োজন হলে আমাদের জানাবেন আমরাই আপনার জন্য খাবার নিয়ে আসব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google