Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাতে বাড়িতে বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন ইউএনও
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

রাতে বাড়িতে বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন ইউএনও

By rskaligonjnewsMarch 30, 2020Updated:March 30, 20202 Mins Read

রাতে বাড়িতে বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন ইউএনও

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষেরই বসবাস দারিদ্র্যসীমার নিচে। কেউ দিনমজুর, কেউ রিকশাচালক, কেউ ভ্রাম্যমাণ বিক্রেতা। দিন এনে দিন খাওয়া এই মানুষগুলো করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে আজ কর্মহীন অবস্থায় ঘরে আবদ্ধ।

এদেরই একজন রহিমন নেছা। প্রতিবন্ধী ছেলে জহিরকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে কোনো মতে চলে তার সংসার। করোনার সংক্রমণ রোধে সরকারের নির্দেশে কর্মহীন অবস্থায় তিনি ঘরে অবস্থান করছেন গত চারদিন ধরে। দিন এনে দিন খাওয়া রহিমন নেছার ঘরে খাবার বলতে কিছুই নেই।

স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন শনিবার (২৮) রাত ১১টার দিকে সরকারি বরাদ্দের ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ ও এক লিটার তেল নিয়ে ওই বৃদ্ধের বাড়িতে হাজির হন। ইউএনওর কাছ থেকে সরকারি বরাদ্দের খাদ্য সাহায্য পেয়ে কেঁদে ফেলেন রহিমন নেছা। চাল পেয়ে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশে সবাই নিজ বাড়িতে অবস্থান করছে। এতে অনেক নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। জনপ্রতিনিধি ও স্থানীয়দের মাধ্যমে অসহায় ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের নাম সংগ্রহ করার মাধ্যমে সরকারি খাদ্য সহযোগিতা নিয়ে তাদের দরজায় পৌঁছে দেয়া হচ্ছে। কেউ যাতে বাদ না পড়েন সেজন্য আমরা সচেষ্ট আছি। দেশের সংকটময় মুহূর্তে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ওয়াদ্দারদিঘীর ১০টি পরিবার ও নগর হাওলা গ্রামের ১০টি পরিবারের মধ্যে সরকারি সহায়তার খাদ্য বিতরণ করা হয়। এটা অব্যাহত থাকবে। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজনীন শারমীন উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa