জুমবাংলা ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে রাতে সন্তান প্রসব করে সকালে পরীক্ষা দিতে যাওয়া হাসিনা আক্তার মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

হাসিনা আক্তার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছে। সে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো. রায়হান ফকিরের স্ত্রী।

জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল হাসিনা আক্তার। পরীক্ষার আগেই সে অন্তঃসত্ত্বা হয়। এসএসসির প্রথম পরীক্ষার রাতে সে সন্তান প্রসব করে। কিন্তু পরদিন সকালে নির্দিষ্ট সময়ে পরীক্ষায় বসেন হাসিনা।
জিপিএ-৫

Advertisement

জিপিএ-৫ পাওয়া হাসিনা বলেন, ‘আমি যে অবস্থায় পরীক্ষা দিয়েছি তাতে রেজাল্ট এতো ভালো হবে বুঝতে পারিনি। যা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এই ধারা যেন অব্যাহত রাখতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

ওই প্রসূতির মা সাজেদা বেগম জানান, তার মেয়ে হাসিনা আক্তার শ্বশুরবাড়িতে স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মের পরদিনই তার পরীক্ষা ছিল। অসুস্থ শরীর নিয়েও সে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করে। সে যেন সামনের দিনে আরও ভালো করতে পারে তার জন্য দোয়া করি।

দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হাসিনা অনেক মেধাবী শিক্ষার্থী। প্রথম পরীক্ষা ছিল ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। আগের দিন বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাচ্চা প্রসব করে হাসিনা আক্তার। এরপরও সকালে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় সে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। আমরা তাকে নিয়ে গর্বিত ও আনন্দিত।

৬৭ বছর বয়সে এসএসসি পাস করলেন কবি কালাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.