
সম্প্রতি ব্রিটিশ সমাজকর্মী ও গণমাধ্যম উত্তরাধিকারী জিসলাইন ম্যাক্সওয়েলকে জড়িয়ে মানহানি মামলার যেসব নথি ফাঁস হয়েছে তার মধ্যে প্রিন্স অ্যান্ড্রিউর বিষয়টিও রয়েছে। ম্যাক্সওয়েলের বিরুদ্ধে অভিযোগ, তিনি এপস্টেইন ও তার ধনী,বিখ্যাত ও ক্ষমতাবান বন্ধুদের কাছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাঠাতেন।
জোনা এসজোবার্গ নামে এক নারীর দেওয়া জবানবন্দি উল্লেখ করে অভিযোগকারী ভার্জিনিয়া জিউফ্রের আইনজীবী জানান, ম্যাক্সওয়েল তাকে এপস্টেইনের কাছে নিয়ে গিয়েছিলেন। ওই বাসায় প্রিন্স অ্যান্ড্রিউও উপস্থিত ছিলেন। সেখান সোফায় বসে থাকা অ্যান্ড্রিউর পাশে বসেছিল জিউফ্রে। এসময় অ্যান্ড্রিউ তার স্তনে হাত দেন। ওই সময় জিউফ্রের বয়স ছিল ১৬ বছর।
বাকিংহাম প্রাসাদ থেকে অবশ্য এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স অ্যান্ড্রিউর বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা’ এবং এগুলোর কোনো ভিত্তি নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



