Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অযোধ্যায় গিয়ে আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেদিনই মন্দিরের নির্মাণকাজ শুরু হওয়ার কথা। এমন ঘটনায় সরাসরি নাম উল্লেখ না করেই বর্তমান পরিস্থিতিতে রাম মন্দির নির্মাণ নিয়ে মোদি সরকারকে খোঁচা দিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। ভারতের মুম্বাইয়ে রোববার( ১৯ জুলাই) শরদ পাওয়ার বলেন, ‘কিছু মানুষ হয়তো মনে করছেন, রাম মন্দির নির্মাণ করলেই করোনা মহামারি থেকে মুক্তি পাওয়া যাবে।’

শরদ পাওয়ার এদিন মনে করিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে মানুষকে সাহায্য করাকেই তারা অগ্রাধিকার দিতে চান। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজনকে খোঁচা দিয়ে পাওয়ার বলেন, ‘কিছু মানুষ হয়তো মনে করছেন, রাম মন্দির তৈরি করলেই করোনা বিদায় নেবে। তা ভেবেই হয়তো তাঁরা এসব আয়োজন করছেন।’ তিনি আরো বলেন, ‘আমার মতে, এ মুহূর্তে করোনাভাইরাসই সবচেয়ে বড় বিপদ। কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত সেদিকেই মন দেওয়া।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আগামী ৫ আগস্ট স্থানীয় সময় বেলা ১১টা থেকে ১টা ১০ মিনিটের মধ্যে অযোধ্যায় রাম মন্দিরের অনুষ্ঠানে হাজির হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যা ও রাম মন্দির চত্বরে এই প্রথমবার যাবেন নরেন্দ্র মোদি।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত নভেম্বরে অযোধ্যার বিতর্কিত জমিতে একটি ট্রাস্ট গঠন করে রাম মন্দির তৈরির অনুমতি দেন ভারতের সুপ্রিম কোর্ট। পাশাপাশি উত্তর প্রদেশের কোনো একটি উল্লেখযোগ্য জায়গায় মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.