Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী
আন্তর্জাতিক

রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী

By Saiful IslamApril 29, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তৈরি লং রেঞ্জের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার সামরিক বাহিনীতে প্রথম সার্ভিসে আসে আজ থেকে ১৭ বছর আগে ২০০৭ সালে। বর্তমানে রাশিয়ার পাশাপাশি ভারত, চীন ও তুরস্কের সামরিক বাহিনীর এই ডেডিকেটেড এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে। বর্তমানে এটিকে বিশ্বের সবচেয়ে কার্যকর একটি এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।

রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী

Advertisement

এটিকে কার্যত সভিয়েত আমলের এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেমের উপর হাইলি আপগ্রেড করে নতুন প্রযুক্তির সমন্বয়ে ডিজাইন ও তৈরি করে রাশিয়ার আলমার্জ এন্টি এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানুফ্যাকচারিং কোম্পানি। গত ২০২১ সালের হিসেব অনুযায়ী সুনির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর মিসাইলসহ প্রতিটি এস-৪০০ ব্যাটারির রপ্তানি মূল্য হতে পারে প্রায় ৮০০ মিলিয়ন ডলার।

এর ইন্টারসেপ্টর মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ ৪০০ কিলোমিটার। তবে এটি বিভিন্ন দূরত্বের টার্গেটের জন্য চারটি ভিন্ন ভিন্ন সিরিজ ও রেঞ্জের ইন্টারসেপ্টর মিসাইল দ্বারা সজ্জিত করা হয়েছে। বিশেষ করে লং রেঞ্জের এরিয়াল টার্গেট ধ্বংস করার জন্য ৪০০ কিলোমিটার রেঞ্জের ৪০এন৬ ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়।

তার পাশাপাশি মিডিয়াম রেঞ্জের ২৫০ কিলোমিটারের মধ্যে টার্গেট ধ্বংস করার জন্য ৪৮এন৬ এবং ১২০ কিলোমিটার টার্গেটের জন্য ৯এম৯৬ ই২ সিরিজের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে। তবে ০ থেকে মাত্র ৪০ কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোন এরিয়াল টার্গেট ধ্বংস করার জন্য ৯এম৯৬ ই সিরিজের এডভান্স ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়।

রাশিয়ার আলমার্জ কোম্পানির তৈরি অত্যাধুনিক এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু ব্যাটারি ইউক্রেনের সীমান্ত সংলগ্ন এলাকা এবং ক্রিমিয়া দ্বীপে মোতায়েন করা থাকলেও বাস্তবে এর কোন কার্যকর ব্যবহার লক্ষ্য করা যায় না। রশিয়া এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইউক্রেনের বেশকিছু যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে দাবি করলেও এ সংক্রান্ত কোন ভিডিও বা ইমেজ প্রকাশ করেনি।

অন্যদিকে ক্রিমিয়া দ্বীপে এটি মোতায়েন করা থাকলেও রাশিয়ার ব্লাক সী ফ্লীটের বেশকিছু যুদ্ধজাহাজ ও সাবমেরিন বেশ কয়েক বার স্ক্যাল্প ক্রুজ মিসাইল হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্থ করার সময় এর রাডার সিস্টেম কোন কোন সারা দেয়নি। তবে রাশিয়া যাই বলুক না কেন চলমান যুদ্ধে রাশিয়ার এস-৩০০/এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের বেশকিছু ইউনিট ইউক্রেন সামরিক বাহিনীর মিসাইল ও ড্রোন হামলায় একেবারে ধ্বংস কিংবা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

আবার এসব এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ভুলভাবে এ পর্যন্ত নিজ দেশেরই ১০টি থেকে ১২টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার এসব ডিফেন্স সিস্টেম দ্বারা ধ্বংস করা হয়েছে। গত ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রাশিয়ার লুহানস্ক ও ক্রিমিয়ায় মোতায়েন থাকা তিনটি থেকে পাঁচটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিট ধ্বংসের বিষয়টি প্রকাশ পায় রাশিয়ার বেশকিছু মিডিয়ায়।

তাছাড়া রয়টার্স নিউজের দেয়া তথ্যমতে, সাম্প্রতিক সময়ে, রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় কোন এক বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের চারটি মিসাইল লঞ্চার ইউক্রেনের ড্রোন কিংবা মিসাইলের আঘাতে একেবারেই ধ্বংস কিংবা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়। যদিও বিষয়টি কিন্তু একেবারে শতভাগ নিরপেক্ষ কোন সূত্র দ্বারা প্রমান করা সম্ভব হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa