Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় একটি জ্বালানি ডিপোতে আগুন ধরে গেছে এবং বেশ কয়েকটি সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্রাসনোদর অঞ্চলে এই হামলা চালানো হয় বলে কর্মকর্তারা বলছেন।

ইউক্রেন থেকে ছোড়া প্রায় ছয়টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া এবং এর ধ্বংসাবশেষ ইউরোভকা গ্রামের কাছে শোধনাগারে পড়েছিল বলে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে দেশটির প্রশাসন। এতে বেশ কয়েকটি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে জ্বালানি স্থাপনায় আরো ঘন ঘন আরো ড্রোন হামলা চালানো হচ্ছে। কিয়েভ কর্মকর্তারা বলেছেন, তারা রাশিয়াকে দুর্বল করার জন্য এবং ইউক্রেনে জ্বালানী অবকাঠামোতে মস্কোর হামলার জবাবে এই হামলা চালিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তেলের ডিপোতে সর্বশেষ হামলা হয়েছিল ২ মে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার সকালে রাশিয়ান এ হামলায় ৫৫টির মধ্যে ৩৯টি ক্ষেপণাস্ত্র এবং আক্রমণে ব্যবহৃত ২১টি আক্রমণাত্মক ড্রোনের মধ্যে ২০টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী।

দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো তার টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার ওপর আরেকটি ব্যাপক আক্রমণ।

এ আক্রমণে রাশিয়া পোলতাভা, কিরোভোহরাদ, জাপোরিজজিয়া, এলভিভ, ইভানো-ফ্রাঙ্কিভস্ক ও ভিনিৎসিয়া অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান গালুশচেঙ্কো। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানান, প্রায় ৩৫০ জন উদ্ধারকারী রাশিয়ান হামলায় একাধিক বিদ্যুৎ ব্যবস্থা, ৩০টি বাড়ি, গণপরিবহন, গাড়ি ও একটি ফায়ার স্টেশনের আগুন নেভানো ও উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন।

ইসরাইল কেন বারবার হামাসকে সামনে আনছে, যা বলল তুরস্ক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.