Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাশিয়াজুড়ে বিক্ষোভ শুরু, বহু নাভালনি সমর্থক আটক
আন্তর্জাতিক

রাশিয়াজুড়ে বিক্ষোভ শুরু, বহু নাভালনি সমর্থক আটক

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 23, 20212 Mins Read

রাশিয়াজুড়ে বিক্ষোভ শুরু, বহু নাভালনি সমর্থক আটক

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: কারাবন্দি বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনির সমর্থনে রাশিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। পূর্বাঞ্চলীয় খাবারোভস্ক অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

শনিবার বিক্ষোভের সময় নাভালনির ঘনিষ্ঠ কয়েক জন সহযোগীসহ বহু সমর্থকদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন নাভালনির মুখপাত্র এবং একজন আইনজীবী।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে গত রবিবার দেশে ফিরে বিমানবন্দরেই আটক হন। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় মস্কোর একটি আদালত।

নাভালনিকে বন্দি রাখার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিক্ষোভের ডাক দেয় তার সমর্থকেরা। অন্তত ৬০টি শহরে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। শনিবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়।

ভ্লাদিভোস্তক শহরে প্রায় তিন হাজার বিক্ষোভকারী নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি বিক্ষোভকারীদের সংখ্যা পাঁচশ’ হতে পারে। ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরটিতে বিক্ষোভকারীদের একাংশের প্রতি চড়াও হয়েছে দাঙ্গা পুলিশ। এছাড়া, সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহরে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভ করেছে নাভালনি সমর্থকেরা।

মিছিল পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ওভিডি ইনফো জানিয়েছে, রাশিয়া জুড়ে এখন পর্যন্ত ৪৮ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জনকেই গ্রেফতার করা হয়েছে খাবারোভস্ক শহর থেকে।

এদিকে, বিক্ষোভকারীদের কঠোরভাবে দমনের প্রতিশ্রুতি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। পুলিশ বলছে, যে কোনও বেআইনি সমাবেশ ও উস্কানি তাৎক্ষণিকভাবে দমন করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

July 19, 2026
usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

July 19, 2026
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026

Latest News

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa