Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাশিয়ার বিরুদ্ধে একজোট হলো যে পাঁচ দেশ
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে একজোট হলো যে পাঁচ দেশ

By Sibbir OsmanAugust 16, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আরও নিবিড় সহযোগিতার পথে অগ্রসর হচ্ছে ইউরোপের নর্ডিক অঞ্চলের পাঁচটি দেশ। জার্মানিও নর্ডিক দেশগুলির সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা ইউরোপের অনেক দেশকে নতুন করে নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করতে বাধ্য করছে। উত্তরের নর্ডিক দেশগুলোও সেই প্রবণতায় ব্যতিক্রম নয়। ফিনল্যান্ড ও সুইডেন সামরিক জোট ন্যাটোতে যোগ দেবার পথে এগিয়ে চলেছে। এবার নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিলো।

নরওয়ের রাজধানী অসলোতে পাঁচটি নর্ডিক দেশের শীর্ষ নেতারা সোমবার বাড়তি সহযোগিতার রূপরেখা তুলে ধরেন। সেই লক্ষ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ে আরও সম্ভাবনা খতিয়ে দেখবে দেশগুলো। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জ্বালানির ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে চায় নর্ডিক দেশগুলো। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্ট্যোরে বলেন, নর্ডিক দেশগুলির সহযোগিতা বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
নর্ডিক দেশ

Advertisement

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসও নর্ডিক শীর্ষ বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, জার্মান সরকার গত কয়েক মাস ধরে নর্ডিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়ে চলেছে। রাশিয়া থেকে গ্যাস আমদানির ওপর নির্ভরতা কমাতে বিশেষ করে নরওয়ে থেকে আরও গ্যাস কিনছে জার্মানি। জুন মাসের মাঝামাঝি সময় থেকে নরওয়েই জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহকারী হয়ে উঠেছে। শলৎস সে দেশের ভূমিকার প্রশংসা করে বলেন, জার্মানি তথা ইউরোপে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নরওয়ে অত্যন্ত নিরাপদ, গণতান্ত্রিক ও নির্ভরযোগ্য সহযোগী। পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ক্ষেত্রেও দুই দেশ নিবিড়ভাবে কাজ করতে চায় বলে জার্মান চ্যান্সেলর উল্লেখ করেন।

রাশিয়ার আগ্রাসনের মোকাবিলা করতে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং এখন নর্ডিক দেশগুলো আরও সংঘবদ্ধ হলেও কিছু বিষয়ে মতপার্থক্য থেকে যাচ্ছে। ইইউ দেশগুলোতে রাশিয়ার বিমানের ওপর নিষেধাজ্ঞার কারণে আপাতত সে দেশ থেকে বেশি মানুষ ইউরোপে আসতে পারছেন না। কিন্তু দীর্ঘ স্থলসীমান্তের কারণে ফিনল্যান্ডে রুশ পর্যটকদের ঢল নেমেছে। ফিনল্যান্ড তাই রুশ নাগরিকদের শেনঝেন ভিসা বাতিল করার দাবি জানাচ্ছে। সে দেশের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, রুশ নাগরিকরা এই যুদ্ধ শুরু না করলেও যুদ্ধের প্রতি সমর্থন দেখাচ্ছেন। ফলে এস্তোনিয়ার মতো ফিনল্যান্ডও রুশ নাগরিকদের ইউরোপে প্রবেশ বন্ধ করতে চায়। মারিনের মতে, ইউক্রেনে যুদ্ধের মাঝে রুশ পর্যটকদের ইউরোপে প্রমোদ ভবন একেবারেই মেনে নেওয়া যায় না।

জার্মান চ্যান্সেলর শলৎস অবশ্য রুশ নাগরিকদের ওপর এমন ঢালাও নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেন, রাশিয়ার অনেক মানুষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের আওতা থেকে পালানোর চেষ্টা করছেন। তাদের জন্য ইউরোপের দরজা বন্ধ করা উচিত হবে না। শলৎসের মতে, এটা রুশ জনগণের যুদ্ধ নয়, শুধু পুতিনের যুদ্ধ।

বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত ফ্লাইট কত মিনিটের জানলে অবাকই হবেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa