Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাশিয়ায় শতাধিক শহরে পুতিনবিরোধী বিক্ষোভে আটক ৩০০০
আন্তর্জাতিক

রাশিয়ায় শতাধিক শহরে পুতিনবিরোধী বিক্ষোভে আটক ৩০০০

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 24, 2021Updated:January 24, 20212 Mins Read

রাশিয়ায় শতাধিক শহরে পুতিনবিরোধী বিক্ষোভে আটক ৩০০০

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনবিরোধী বিক্ষোভে অংশ নেয়া তিন হাজারের বেশি নাভালনি সমর্থককে আটক করেছে পুলিশ। এর মধ্যে রাজধানী মস্কো থেকে এক হাজার ২০০ জনকে আটক করা হয়। তারা দেশটির কারাবন্দী বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তি এবং প্রেসিডেন্ট পুতিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিল।

শনিবার (২৩ জানুয়ারি) মস্কোতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় নাভালনি সমর্থকদের মারধর ও টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তুলতেও দেখা যায়। রাশিয়ার প্রশাসন বিক্ষোভকারীদের কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছে। পুলিশ জানিয়েছে, কোনো অননুমোদিত বিক্ষোভ ও উস্কানি সঙ্গে সঙ্গে দমন করা হবে।

পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ওভিডি ইনফোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাশিয়ার শতাধিক শহরে বিক্ষোভ হয়। এসময় কমপক্ষে তিন হাজার ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, আইনজীবী ও মুখপাত্রও রয়েছেন। যারা তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের কড়া নির্দেশের পরেও শনিবার বিক্ষোভকারীরা রাস্তায় বেরিয়ে পড়ে। রাশিয়ার শতাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মস্কোর পাশকিন স্কয়ারে। সেখানে ৪০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চোর আখ্যা দিয়ে স্লোগান দেয়। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি- বিক্ষোভকারীর সংখ্যা মাত্র চার হাজার।

এসময় বিক্ষোভকারীরা নাভালনির মুক্তি এবং পুতিনের পদত্যাগের দাবি করে স্লোগান দেয়। বিক্ষোভে অংশ নেয়া এক নারী বিবিসিকে জানিয়েছেন, রাশিয়া ক্রমে কারাগারে পরিণত হচ্ছে। এজন্য তিনি প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন।

বিক্ষোভে অংশ নেয়া ৫৩ বছর বয়সী সের্গেই রাদচেনকো বলেন, ভয় নিয়ে বসবাস করতে করতে আমি ক্লান্ত। আজ শুধু নাভালনির জন্য নয়, আমার সন্তানদের জন্য রাস্তায় নেমেছি। কারণ এদেশে কোনো ভবিষ্যৎ নেই।

গত রবিবার (১৭ জানুয়ারি) বার্লিন থেকে রাশিয়ায় ফিরে আসার পর নাভালনিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্যারোলে মুক্তির শর্তভঙ্গের অভিযোগ করেছে প্রশাসন। গত বছরের আগস্টে তাকে রাশিয়ায় বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। এরপর থেকে চিকিৎসার জন্য তিনি বার্লিনে অবস্থান করছিলেন।

নাভালনি প্রেসিডেন্ট পুতিনের সবচেয়ে শক্তিশালী সমালোচক। তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ র্যালির ডাক দিয়েছেন। প্রায় ৬০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa