আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এবং ইউক্রেনে সব ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম ড্রোন নির্মাতা ডিজেআই। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর চীনের কোনো প্রতিষ্ঠানের এ রকম পদক্ষেপ নেওয়ার ঘটনা বিরল বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

Advertisement
কোম্পানিটি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ডিজিআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন ব্যবস্থায় চুত্তির প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করেছে। বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে ডিজিআই রাশিয়া ও ইউক্রেনে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম সামরিকভাবে বন্ধ ঘোষণা করেছে বলে বিবৃতিতে জানিয়েছে ডিজিআই।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করলেও চীন বরাবরই রাশিয়ার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



