Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার রাষ্ট্রপতির সঙ্গে জাপান ও চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
আন্তর্জাতিক স্লাইডার

রাষ্ট্রপতির সঙ্গে জাপান ও চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

By Hasan Majorডিসেম্বর 8, 20222 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাপান ও চীনের রাষ্ট্রদূতদ্বয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জাতীয় বার্তা সংস্থা বাসসকে জানান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং চীনের রাষ্ট্রদূত লি জিমিং সন্ধ্যায় বঙ্গভবনে আলাদা বৈঠক করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাপান এবং চীনের বিদায়ী রাষ্ট্রদূতদ্বয়কে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি হামিদ বলেন, জাপান বাংলাদেশের পরম বন্ধু, স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অবদান রেখে আসছে।

তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় হয় এবং কালের পরিক্রমায় এ সম্পর্ক ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন মাত্রা পায়।

বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে জাপানের আর্থিক ও কারিগরি সহায়তার উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে।

তিনি আশা করেন, এর ফলে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে আগ্রহী হবেন।

জাপানের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ এবং বাংলাদেশের উন্নয়নে জাপানের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

এদিকে, চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠককালে রাষ্ট্রপতি হামিদ চীনকে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন।

তিনি করোনা মোকাবেলায় বাংলাদেশকে ভ্যাকসিন প্রদান করায় চীন সরকারকে ধন্যবাদ জানান ।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

এসময় চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে সহানুভূতি জানান রাষ্ট্রপতি হামিদ।

বিদায়ী সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত লি জিমিং দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুন 13, 2026
ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

জুন 13, 2026
Latest News
প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসার নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

চেষ্টা রুখে দিল

লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

সুড়ঙ্গ ২

ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

পুশ ইন

‘পুশ ইন’ ইস্যুতে মন্তব্য এড়ালেন শুভেন্দু অধিকারী

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa