আন্তর্জাতিক ডেস্ক : এমন একজনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে দেখা গেছে জল জমা রাস্তা পেরোতে তিনি ট্রাই করেছেন নিংজা টেকনিক। এখন সারা বছরই কমবেশি বৃষ্টি হয়। আর রাস্তার ভগ্ন প্রায় দশায় কাদা জল জমে থাকেই। কিন্তু সেই রাস্তা পার করার জন্য আমরা কেউই স্পাইডারম্যানের রূপ ধারণা করি না।

কাদাপানি

Advertisement

আমাদের পক্ষে যদিও তা করা সম্ভবও নয়। তবে এমন একজনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে দেখা গেছে জল জমা রাস্তা পেরোতে তিনি ট্রাই করেছেন নিংজা টেকনিক। দেওয়াল বেয়ে ঠিক যে ভাবে স্প্যাইডারম্যান চড়ে বেড়ায়, সেই পদ্ধতিই অবলম্বন করলেন ওই ব্যক্তি। আর এমন জিনিস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে না, তা কখনও হয়?

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি সাইকেলে একটা বড় কাপড়ের বস্তা নিয়ে রাস্তা পার করছিলেন। রাস্তা কাদা জল জমে ছিল। পা যাতে না ভেজে, উঠে পড়লেন দেওয়ালে। দেওয়াল দিয়ে হেঁটে আর সাইকেলকে ওই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে অনায়াসে পার হয়ে গেলেন কাদা জল। এমনও সম্ভব? হ্যাঁ। এ দৃশ্য আপনি চোখে নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।

গুগলে ভুলেও ১০টি জিনিস খুঁজবেন না

এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সাইকেলে একটা বস্তা নিয়ে রাস্তা পার হচ্ছেন। বস্তা সহ সাইকেল তো মাটিতে রয়েছে কিন্তু ব্যক্তির শরীর রয়েছে বেঁকে। তাঁর পা দুটো দেওয়ালে। সেই অবস্থাতেই সাইকেল নিয়ে দেওয়ালে হাঁটি হাঁটি পা করে রাস্তা পার করছেন ওই ব্যক্তি। এটা স্প্যাইডারম্যানের যে কম কি বলুন।

এভাবেও যে দেওয়ালে হেঁটে সাইকেল নিয়ে রাস্তা পার করা যায়, তা এই ভিডিও ভাইরাল না হলে অনেকেই হয়তো জানতেন না। এই ভিডিওটি বেশ কয়েকটি ধরে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে। তবে জানা যায়নি যে এই ভিডিও কোথায় তোলা হয়েছে এবং এই ভিডিওর মধ্যে থাকা ব্যক্তিটি কে। তবে তিনি যে-ই হোন না কেন, তাঁর এই প্রতিভা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলে দিয়েছে। অনেকেই তাঁকে ‘স্প্যাইডারম্যান’-এর অ্যাখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে, ইচ্ছা থাকলেই উপায় হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.