
খোলা জায়গা ও বিশেষায়িত গাড়ি থেকে নমুনা সংগ্রহ করায় সংক্রমণের ঝুঁকি নেই বলে জানান টেকনিশিয়ানরা। সহজে করোনার নমুনা পরীক্ষা করাতে পেরে খুশি সাধারণ মানুষ। পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে নির্ধারিত জায়গাগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড়। তাই সুস্থ শরীরে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও বেশি।
এ কারণে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নমুনা সংগ্রহে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশন। বিশেষায়িত গাড়ির সামনে লাইন ধরে দাঁড়িয়ে নমুনা দিচ্ছেন সাধারণ মানুষ। নগরীর নির্ধারিত ছয়টি স্থান থেকে শুধু সরকারি ফি হিসাবে ১০০ টাকা দিয়েই কোনো ঝামেলা ও ভিড় ছাড়াই করোনা পরীক্ষা করাতে পেরে খুশি সাধারণ মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



