Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাস্তায় ছড়িয়ে পড়া লাখো ডলার কুড়িয়ে নিতে হুড়াহুড়ি (ভিডিও)
আন্তর্জাতিক

রাস্তায় ছড়িয়ে পড়া লাখো ডলার কুড়িয়ে নিতে হুড়াহুড়ি (ভিডিও)

By Saleh MohammadJuly 11, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি ব্যস্ত মহাসড়ক। আর এখানেই ছড়িয়ে পড়ল লাখ -লাখ ডলারের নোট। ডলারের নোটগুলো কুড়োতে হাইওয়ের ধারে গাড়ি থামিয়ে নেমে পড়লেন চালকরা। যে যেভাবে পারলেন টাকা কুড়িয়ে নিলেন। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছাল, পকেটে ডলার ভরে অনেকে পালিয়ে গেলেন।

রাস্তায় ছড়িয়ে পড়া লাখো ডলার কুড়িয়ে নিতে হুড়াহুড়ি (ভিডিও)

Advertisement
ধারণা করা হচ্ছে, ট্রাকে করে এটিএম বা ব্যাঙ্কের জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু, অসাবধানতার বশে ঠিক করে লাগানো হয়নি ট্রাকের পেছনের দরজা। আর তাতেই বিপত্তি ঘটেছ। আই-২৮৫ হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে আচমকা খুলে যায় ট্রাকের দরজা। ফিল্মি দৃশ্যের মতোই নোটগুলো ছড়িয়ে পড়তে থাকে রাস্তায়। বেশ কিছু দূর যাওয়ার পরে টনক নড়ে ট্রাকচালকের। কিন্তু ততক্ষণে হাইওয়ের রাস্তা ভরে গেয়েছে কড়কড়ে ডলারের নোটে। এমন দৃশ্য দেখে হকচকিয়ে যান হাইওয়ে দিয়ে যাওয়া গাড়ির চালকরা। অনেকেই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দেন। গাড়ি থেকে নেমে যে যেমন পারলেন কুড়িয়ে নিলেন কাঁড়ি কাঁড়ি টাকা। কেউ কেউ ভিডিও করলেন এমন আজব দৃশ্যের।

খবর পেয়ে কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। কিন্তু ততক্ষণে টাকা নিয়ে চম্পট দিয়েছেন অনেকেই। কেউ কেউ কুড়ানো টাকা তুলে দিলেন পুলিশের হাতে। পুলিশও তড়িঘড়ি রাস্তা থেকে টাকা তুলে জমা করতে শুরু করে।

এক পুলিশ কর্মকর্তা জানান, ট্রাক-চালকের গাফিলতিতে এ ঘটনা ঘটেছে । কিন্তু, এভাবে রাস্তা থেকে অন্যের টাকা কুড়িয়ে নেওয়াও চুরিরই সামিল। কারা কারা টাকা কুড়িয়ে চম্পট দিয়েছেন, তা সিসিটিভি ফুটেজ থেকে জানার চেষ্টা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রায় ১ লাখ মার্কিন ডলার এভাবে কুড়িয়ে নেওয়া হয়েছে।

Dunwoody Police tell me it is possible well over $100,000 in cash covered 285 West last night after a door on an armored truck came open. If you picked up any of the cash police are asking you to return it or you could be charged with theft. https://t.co/H5PaYx5nkP #11Alive pic.twitter.com/WY9gWzRj1n

— Joe Henke (@JoeHenke) July 10, 2019

সূত্র : জি-নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa