জুমবাংলা ডেস্ক: রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ না। সড়ক দুর্ঘটনায় দোষীরা শাস্তি পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি চালকদেরও বলবো, গাড়ি সতর্কভাবে চালাতে হবে।

শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ছাত্র-ছাত্রীদের বলবো, দুর্ঘটনায় ছাত্র যে মারা গেছে- সেটা দুঃখজনক। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল। শিক্ষা ব্যবস্থা যাতে চালু রাখার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করেছি। এখন সমস্ত স্কুল-কলেজগুলো খুলে গেছে। সাবাইকে এখন পড়াশোনা করতে হবে। তাদের স্কুলে ফিরে যেতে হবে।

তিনি আরো বলেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা এটা ছাত্রদের কাজ না। এটা কেউ করবেন না দয়া করে। যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। লেখাপড়া করেন। যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হবে। তাদের খোঁজে বের করা হয়েছে। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী অনেক সতর্ক এই ব্যাপারে।

ফাইল ছবি
Advertisement

জাতির পিতার স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জাতির পিতার অবদান তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টাইলস ম্যুরাল নির্মাণ করা হয়েছে।

ম্যুরালটির উচ্চতা ১৪ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ ১০ ফুট ৬ ইঞ্চি। জাতির পিতার নবনির্মিত ম্যুরালটির মাধ্যমে বর্তমান প্রজন্মের শিশুরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস বিষয়ে আরও বেশি জানতে উৎসাহী ও অনুপ্রাণিত হবে।

এদিকে রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর (পুরাতন) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১২ তলা বিশিষ্ট জয়িতা টাওয়ার। দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসা-উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধাযুক্ত জয়িতা টাওয়ার নির্মাণ করা হচ্ছে। জয়িতা টাওয়ারে রয়েছে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রয়, প্রদর্শনী স্থান, প্রশিক্ষণ কেন্দ্র ও আন্তর্জাতিক মানের সেমিনার কক্ষ। এ ভবনে আরও থাকছে শিশু দিবাযত্ন কেন্দ্র, নারীদের জন্য জিমনেসিয়াম, সুইমিংপুল ও মাল্টিপারপাস হল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কার্যক্রমের উদ্বোধন করেন। জয়িতার কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পর্যায়ক্রমে বিভাগ, জেলা ও উপজেলায়ও জয়িতার কার্যক্রম চালু করা হবে। জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদিত পণ্য বিক্রয় ও ব্র্যান্ডিংয়ের জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম।

বাসায় খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে, এই তো বেশি: প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.