
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রিকশা নিয়ে জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন এক রিকশাচালক। অনেকে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
রাস্তার আশপাশেরই কোনও বাড়ির জানলা বা ব্যালকনি থেকে ভিডিওটি তোলা হয়েছে। যিনি রেকর্ড করেছেন, তিনি বলছেন রিকশাটিকে তাঁর বাড়ির সামনে রাখার কথা। কিন্তু উপার্জনের একমাত্র সম্বল ওই রিকশাকে কিছুতেই হাতছাড়া করতে রাজি নন চালক। তিনি অসহায় হয়ে হাউ মাউ করে কাঁদছেন।
তবে পাটনা শহরের ঠিক কোনখানে ওই রিক্সাওয়ালা জলে আটকে ছিলেন, তা জানা যায়নি।
ভিডিও-তে দেখা গেছে, রিকশাটির বেশিরভাগ অংশ পানির নীচে। এমন অবস্থায় রিকশাচালক কী করবেন ভেবে পাচ্ছেন না। কোথায় যাবেন, কী ভাবে রিকশাটি বাঁচাবেন, তাই ভেবে কাঁদছেন তিনি। তার পরে ফের জল ঠেলতে ঠেলতে রিকশা নিয়ে চলে গেলেন চালক। এই অবস্থায় তোলা ভিডিওটিই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এদিকে, ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে ফোনে কথা বলে বন্যা পরিস্থিতি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়োজনে সবরকম কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সূত্র : দ্য ওয়াল
ভিডিওটি দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



