Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রিপাবলিকানদের অনুদান দেওয়া বন্ধ করছে মার্কিন প্রতিষ্ঠানগুলো
আন্তর্জাতিক

রিপাবলিকানদের অনুদান দেওয়া বন্ধ করছে মার্কিন প্রতিষ্ঠানগুলো

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 11, 20213 Mins Read

 

রিপাবলিকানদের অনুদান দেওয়া বন্ধ করছে মার্কিন প্রতিষ্ঠানগুলো
ক্যাপিটলে বিক্ষোভকারীরা
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ক্যাপিটল ভবনে আক্রমণ এবং জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে না নেওয়ার জন্য রিপাবলিকান সেনেটরদের অনুদান বন্ধ করছে একাধিক মার্কিন সংস্থা। খবর ডয়চে ভেলে’র।

ক্যাপিটলে হাঙ্গামার জের। রিপাবলিকান সাংসদদের অনুদান বন্ধ করে দিচ্ছে অ্যামেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা। এর মধ্যে জেপি মর্গান, সিটি গ্রুপ, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি রয়েছে।

গত বুধবার ডনাল্ড ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে তাণ্ডব চালায়। গেট ভেঙে সেনেটের হলঘর পর্যন্ত পৌঁছে যায় তারা। শুধু তাই নয়, বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্যর অফিসে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেওয়া হয়। যখন তারা এ ঘটনা ঘটায়, তখন কংগ্রেসের যৌথ অধিবেশনে সরকারি ভাবে জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল। হাঙ্গামার ফলে সাময়িক সময়ের জন্য অধিবেশন বন্ধ করেও রাখতে হয়। বেশ কয়েকজন সাংসদ আহত হন ঘটনায়।

পুলিশ বিক্ষোভকারীদের ক্যাপিটলের বাইরে বের করার পরে ফের অধিবেশন বসে। সেখানে বাইডেনের বিপক্ষে দাঁড়ান বেশ কয়েকজন রিপাবলিকান সেনেটর। তাঁরা ট্রাম্পকে সমর্থন করে বলেন, নির্বাচনে কারচুপি হয়েছে। ফলে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে রাজি নন তাঁরা। বস্তুত, ৩ নভেম্বর নির্বাচনের পর থেকেই কারচুপির অভিযোগ করছেন ট্রাম্প। কিন্তু আদালতেও তিনি কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। অভিযোগ, বুধবার ট্রাম্পের বক্তৃতা শোনার পরেই ক্যাপিটলে অভিযান চালায় ট্রাম্প সমর্থকরা।

ক্যাপিটলের উপর হামলার ঘটনাকে ভালো চোখে দেখছেন না সাধারণ অ্যামেরিকাবাসী। অধিকাংশেরই বক্তব্য এই হামলা আসলে গণতন্ত্রের উপর আঘাত। তারই প্রভাব পড়েছে বিভিন্ন ব্যবসায়িক সংস্থার উপর। যে সমস্ত সংস্থা রিপাবলিকান সেনেটরদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য অর্থ ব্যয় করে, তারা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে, ট্রাম্পকে যে সেনেটররা সমর্থন করেছেন, তাঁদের আর অর্থ সাহায্য করা হবে না।

ব্লু ক্রস ব্লু শিল্ড অ্যাসোসিয়েশন অ্যামেরিকার সব চেয়ে বড় জীবন বীমা সংস্থা। প্রতি তিনজন অ্যামেরিকানের একজন এই বীমা সংস্থার গ্রাহক। বুধবারের ঘটনার পরে তারা একটি বিবৃতি প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, ক্যাপিটলে যা ঘটেছে, তা অ্যামেরিকার গণতন্ত্রের উপর আঘাত। যারা সে ঘটনা ঘটিয়েছে, তাদের প্রতি নিন্দার ভাষা নেই। যে সেনেটররা ওই দিন বাইডেনের বিপক্ষে ভোট দিয়েছেন, তাঁরাও অ্যামেরিকার গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে অস্বীকার করেছেন। সে কারণেই তাঁদের আর অর্থ সাহায্য না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কার্যত একই বয়ান দিয়েছে জে পি মর্গান। তাদেরও বক্তব্য, নির্বাচন ব্যবস্থাকে যাঁরা মানেন না, তাঁদের অর্থ সাহায্য করার প্রশ্নই ওঠে না। বস্তুত, রিপাবলিকানদের জন্য বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে জে পি মর্গান। গত নির্বাচনেও তারা বহু রিপাবলিকান প্রার্থীর জন্য অর্থ সংগ্রহ করেছে। কিন্তু ক্যাপিটলে আঘাতের ঘটনা তারা মেনে নিতে রাজি হয়নি।

সিটি গ্রুপও একই কথা জানিয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্যাপিটল ভবনে তাণ্ডব চালানোর পর ট্রাম্প সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন ট্রাম্প সমর্থকেরাও। সামগ্রিক ভাবে এতে রিপাবলিকান পার্টির মস্ত ক্ষতি হয়েছে। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টরাও বুধবারের ঘটনার নিন্দা করেছেন। কিন্তু তাতেও রিপাবলিকান পার্টির ভাবমূর্তি অটুট থাকেনি। মানুষ রিপাবলিকানদের সঙ্গে দাঙ্গাকে জুড়ে দিচ্ছেন। বিভিন্ন সংস্থা মানুষের সেই ভাবাবেগ বুঝতে পারছে বলেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa