
পুলিশের সিরাজদিখান সার্কেলের সিনিয়র এএসপি মো. রাজিবুল ইসলাম জানান, আশুরা উপলক্ষে জঙ্গি ও সন্ত্রাসী হামলা মোকাবিলায় জেলার ছয় উপজেলায় চেকপোস্ট, পুলিশের টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে সিরাজদিখানের এম জে হলিডে রিসোর্টে অভিযান চালানো হয়।
এ সময় ওই রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় সাতজন নারী ও আটজন পুরুষকে আটক করা হয়। অভিযানে ওই রিসোর্ট থেকে যৌন উত্তেজক জিনিসপত্র ও বেশকিছু কনডম উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আটকদের সিরাজদিখান থানা হাজতে রাখা হয়েছে। আটকরা ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে ওই রিসোর্টে এসেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



