Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৫০০ কোটি ডলার ব্যয়ে একেবারে চাঁদের মতো রিসোর্ট হচ্ছে
আন্তর্জাতিক

৫০০ কোটি ডলার ব্যয়ে একেবারে চাঁদের মতো রিসোর্ট হচ্ছে

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের আদলে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দুবাইয়ে। পর্যটকদের আকৃষ্ট করতেই এটি বানানো হচ্ছে। এতে সেখানে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতি মিলবে। জানা গেছে, মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইনকরপোরেশন (এমডব্লিউআর) নামের কানাডার একটি স্থাপত্য প্রতিষ্ঠান রিসোর্টটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সান্দ্রা জি ম্যাথুস ও মিখায়েল আর হ্যান্ডারসন জানান, প্রস্তাবিত রিসোর্টের ভবনের উচ্চতা হবে ৭৩৫ ফুট বা ২২৪ মিটার। ৫০০ কোটি ডলার ব্যয়ে বিলাসবহুল রিসোর্টটি নির্মাণ করা হবে।

৫০০ কোটি ডলার ব্যয়ে একেবারে চাঁদের মতো রিসোর্ট হচ্ছে

Advertisement

আগামী ৪৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। চাঁদের আদলে নির্মিত বিলাসবহুল ও অভিজাত এই রিসোর্টে প্রতিবছর ১ কোটি দর্শনার্থী ভ্রমণ করতে পারবেন। মুন ওয়ার্ল্ড রিসোর্টের বিশেষ সুবিধা হচ্ছে, দর্শনার্থীরা সেখানে এসে চাঁদের পৃষ্ঠে ভ্রমণের মতো অনুভূতি পাবেন। কারণ সেখানে লুনার কলোনি নামের একটি স্থান থাকবে। রিসোর্টটিতে বছর জুড়ে ২৫ লাখ ভ্রমণকারী চন্দ্রপৃষ্ঠে ভ্রমণে যাওয়ার মতো স্বাদ নিতে পারবেন। দুবাইয়ের মুন ওয়ার্ল্ড রিসোর্টে ‘স্কাই ভিলা’ থাকবে, যেটা চাঁদের আবাসন এলাকায় বসবাসের মতো অনুভূতি দেবে। এ ছাড়া দর্শনার্থীদের জন্য রিসোর্টে থাকবে স্পা, নাইট ক্লাব, সম্মেলনকক্ষ, লাউঞ্জ, ব্যক্তিগত আবাসের ব্যবস্থাসহ আধুনিক ও অভিজাত সব সুযোগসুবিধা।

ভবনটি মহাকাশ প্রতিষ্ঠান ও নভোচারীরা প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে পারবেন। ভবনটির নকশা তৈরি ও নির্মাণে ব্যবহার করা হবে স্থাপত্য ও প্রকৌশলবিদ্যার সর্বাধুনিক কলাকৌশল ও প্রযুক্তি। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে মুন ওয়ার্ল্ড রিসোর্ট নতুন মাত্রা যোগ করবে বলে আশা উদ্যোক্তাদের। দুবাই ছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায় আরো তিনটি চাঁদের আদলে বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে এমডব্লিউআরের।

মাইকিং করে ৩০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa