Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক রুশ আক্রমণ থেকে দনবাসকে রক্ষায় ‘সবকিছু’ করা হচ্ছে : কিয়েভ
আন্তর্জাতিক

রুশ আক্রমণ থেকে দনবাসকে রক্ষায় ‘সবকিছু’ করা হচ্ছে : কিয়েভ

By জুমবাংলা নিউজ ডেস্কমে 28, 2022Updated:মে 28, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন দনবাস অঞ্চল রক্ষায় প্রয়োজনীয় ‘সবকিছু’ করার অঙ্গীকার করে বলেছে, সেখানে রাশিয়ার প্রবল আক্রমণে কিছু এলাকায় আত্মসমর্পণ এড়াতে কিয়েভ বাহিনীকে কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে কৌশলগত পশ্চাদপসরণ করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

Advertisement

ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেস্ক এবং লুগানস্ক অঞ্চলে রাশিয়া সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে। এই দুই এলাকা নিয়ে দনবাস অঞ্চলের শিল্প শহর দনবাসকে দেশের প্রধান শিল্পকেন্দ্রে পরিণত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেখানে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনেছেন।

জেলেনস্কি জাতির উদ্দেশে তার প্রতিদিনের ভাষণে বলেন, ‘রাশিয়া দনবাসে সর্বোচ্চ গোলন্দাজ হামলা এবং সর্বোচ্চ রিজার্ভ সৈন্য কেন্দ্রীভূত করেছে।’

তিনি বলেন, ‘রাশিয়া মিশাইল এবং বিমান থেকে হামলা সব কিছুই করছে।’

জেলেনস্কি বলেন, ‘আমাদের যে প্রতিরক্ষা সক্ষমতা আছে সেটি দিয়েই আমাদের ভূমি রক্ষা করছি।’ ‘আমরা এই সক্ষমতা বৃদ্ধির জন্য সবকিছু করছি।’

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা শুক্রবার বলেছে, তারা সেভেরোডোনেটস্ক এবং ক্রামোটরস্ক শহরের মধ্যবর্তী লিমান শহর দখল করেছে। গুরুত্বপূর্ণ এই দুই শহরের সংযোগকারী প্রধান সড়ক এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ান বাহিনী লুগানস্ক প্রদেশের সেভেরোডোনেটস্ক এবং লিসিচানস্কে প্রবেশ করেছে বলে পরস্পর বিরোধী রিপোর্ট পাওয়া যাচ্ছে।

আঞ্চলিক গভর্ণর সের্গেই গেইডে জোর দিয়ে বলেছেন, রাশিয়ান বাহিনী দুই থেকে তিন দিনে গোটা অঞ্চল দখল করতে সক্ষম হবে না, তবে কিছু এলাকায় আত্মসমর্পণ ঠেকাতে সেখান থেকে ইউক্রেন বাহিনী প্রত্যাহার করতে হতে পারে।

তিনি এক টেলিগ্রাম বার্তায় বলেন, ‘তারা সম্ভবত লুগানস্ক দখল করবে না। সেখানে প্রতিরক্ষা ধরে রাখার জন্য কিয়েভ বাহিনীর যথেষ্ট শক্তি রয়েছে।’ ‘হয়তো ঘেরাও এড়াতে আমাদের সৈন্যদের সরে আসার আদেশ দেয়া হতে পারে।’

লুগানস্কের এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানায়, সেভেরোডোনেটস্ক ‘এখন অবরুদ্ধ’ এবং ইউক্রেনীয় সেনাদের বিলম্ব না করে শহর ত্যাগ করতে হবে।

তবে শহরের সিনিয়র এক কর্মকর্তা ওলেক্সান্ডার স্ট্রিউক এই দাবী অস্বীকার করেছিলেন, যদিও তিনি স্বীকার করেছেন যে অবিরাম বোমাবর্ষণে পরিস্থিতি ‘খুবই ভয়াবহ।’

লিসিচানস্কের বিতরণ কেন্দ্রের প্রধান ওলেক্সান্ডার কোজির বলেছেন, ‘মানুষ খাদ্য ও পানি সংগ্রহের জন্য সব ধরণের ঝুঁকি নিতে ইচ্ছুক।’

‘তারা এতোটাই মানসিকভাবে হতাশ ও বিপন্ন যে ভয়ভীতি উপেক্ষা করে খাবার খুঁজছে।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

জুন 16, 2026
ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

জুন 16, 2026
গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

জুন 16, 2026
Latest News
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa