Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক রুশ বাহিনী দনবাসের দিকে অগ্রসর হচ্ছে
আন্তর্জাতিক

রুশ বাহিনী দনবাসের দিকে অগ্রসর হচ্ছে

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 7, 2022Updated:জুলাই 7, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণার পর রুশ সৈন্যরা পূব ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে হামলা জোরদার করায় বুধবার জরুরীভাবে বেসামরিক লোকদের সরিয়ে নিতে বলা হয়েছে।

Advertisement

ইউক্রেনে রাশিয়ার হামলার ১৩৩ তম দিনে মস্কো বাহিনী পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি স্লোভিয়ানস্ক শহরে ভারী বোমা হামলা চালানো হচ্ছে।

মঙ্গলবার রাশিয়ান হামলায় ধ্বংস হওয়া নিজের প্রতিষ্ঠান গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানের পাশে দাঁড়িয়ে ৬৬ বছরের ইয়েভগেন ওলেক্সান্দ্রোভিচ মঙ্গলবার এএফপিকে বলেছেন, ‘বিশ বছরে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু হারিয়ে গেছে। আর কোন সম্পদ নেই।’

এএফপি‘র সাংবাদিকরা স্লোভিয়ানস্কের মার্কেটপ্লেস এবং আশেপাশের রাস্তায় রকেট হামলার চিত্র এবং আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক কর্মীদের ছুটাছুটি দেখেছেন ।

মার্কেটের প্রায় এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে, স্থানীয়রা পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের মধ্যে কী অবশিষ্ট আছে তা খুঁজছেন। বাজারের অবশিষ্ট অংশ সচল ছিল, ক্রেতারা ফল ও সবজি কিনছেন।

সবজি ও ফলমুল বিক্রেতা ৭২ বছরের গ্যালিনা ভ্যাসিলিভনা বলেন, ‘আমি এখানে যা আছে সব বিক্রি করে দেব এবং আমরা বাড়িতে থাকবো। আমাদের বেসমেন্ট আছে, আমরা সেখানে লুকিয়ে থাকবো।’

তিনি বলেন, ‘আমরা কী করতে পারি, আমাদের কোথাও যাওয়ার নেই, আমাদের কারো দরকার নেই।’

শহরের মেয়র ভাদিম লিয়াথ বলেছেন, শহরের ১ লাখ ১০ হাজার লোকের মধ্যে ২৩ হাজার লোক এখনো শহরটিতে রয়েছেন । তবে দাবি করা হচ্ছে রাশিয়া এখনো শহরটি ঘিরে ফেলতে পারেনি।

তিনি বলেন, রাশিয়ার হামলার পর থেকে শহরটির ১৭ জন মারা গেছে, ৬৭ জন আহত হয়েছে।

তিনি বলেন, ‘লোকদের সরিয়ে নেয়া হচ্ছে। প্রতিদিন আমরা লোকদের সরিয়ে নিচ্ছি। তাদের বাসে করে আরো পশ্চিমের শহর ডিনিপ্রোতে সরিয়ে নেয়া হচ্ছে।’

মেয়র বলেন, ‘শহরটি ভালোভাবে সুরক্ষিত। রাশিয়া শহরের দিকে অগ্রসর হতে পারবে না।’

ভিটালি নামে একজন মেরামত কর্মী বলেছেন, তার স্ত্রী এবং মেয়েকে বুধবার স্লোভিয়ানস্ক থেকে সরিয়ে নেয়া হয়েছে, তার স্ত্রী ছয়মাসের গর্ভবতী।

তিনি এএফপিকে বলেন,এখানে গতকাল যা ঘটেছিল, তারা শহরের কেন্দ্রে হামলা করেছে। ‘আমি আমার স্ত্রীকে নিয়ে ভীত।’

তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে দূরে পাঠিয়েছি এবং আমার আর কোন বিকল্প নেই, আগামীকাল আমি সেনাবাহিনীতে যোগ দেব।’

পূর্ব দনবাস মূলত লুগানস্ক অঞ্চল নিয়ে গঠিত, যেটি রাশিয়ান বাহিনী প্রায় সম্পূর্ণভাবে দখল করেছে এবং এখন মস্কোর লক্ষ্য দক্ষিণ-পশ্চিমের দোনেৎস্ক অঞ্চল এবং হামলার কেন্দ্রে রয়েছে এখানকার স্লোভিয়ানস্ক শহর।

সেভারদোনেটস্ক শহরের আশপাশ থেকে ইউক্রেনীয় সৈন্যদের সরিয়ে নেয়ার এক সপ্তাহ পরে রবিবার রাশিয়া লিসিচানস্ক এবং লুগানস্ক শহর দখল করে নেয়।

দোনেৎস্ক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, রাশিয়ান বাহিনী মঙ্গলবার এই অঞ্চলে ৫ জন বেসামরিক লোককে হত্যা এবং ২১ জনকে আহত করেছে।

লুগানস্কের গভর্নর সের্গি গেইডে জোর দিয়ে বলেছেন, রাশিয়া পুরো লুগানস্ক অঞ্চল দখল করেনি, ‘দুটি গ্রামে এখনো লড়াই চলছে।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জুন 15, 2026
Latest News
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa