Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু, ২০ লাখ টাকায় ছামাচাপা
ঢাকা বিভাগীয় সংবাদ

রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু, ২০ লাখ টাকায় ছামাচাপা

By rskaligonjnewsফেব্রুয়ারি 23, 2026Updated:ফেব্রুয়ারি 23, 20262 Mins Read

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিকেএমসি হসপিটাল নামে একটি প্রাইভেট হাসপাতালে ভূল চিকিৎসায় সুমাইয়া আহমেদ বিন্দু (২০) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

WhatsApp Image 2026-02-22 at 11.05.07 PM

Advertisement

রোববার (২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ভুলতা-গাউসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ২০ লক্ষ টাকায় সমঝোতায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার কাউছার আহমেদ জুয়েলের মেয়ে সুমাইয়া আহমেদ বিন্দুকে (২০) গত ২০ ফেব্রুয়ারী সিজারের উদ্দেশ্যে ডিকেএমসি হসপিটালে ভর্তি করা হয়। রোববার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে সিজারের পর ভূল চিকিৎসায় মৃত্যু বরণ করে সুমাইয়া। পরিবর্তিতে রোগীর আত্নীয়স্বজন ভূলতা পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন, ভুল চিকিৎসায় সুমাইয়ার মৃত্যু হয়েছে। এই নিয়ে সুমাইয়ার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়।পরিবর্তিতে স্থানীয় লোকজনের মাধ্যমে ভিকটিমের পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ২০ লক্ষ টাকায় সমঝোতার ভিত্তিতে বিষয়টি আপোষ মীমাংসা করা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এস আই (উপ-পরিদর্শক) মো. মিজানুর রহমান বলেন, রোববার সাড়ে আটটার দিকে ভূলতা ফাঁড়িতে এসে ডিকেএমসি হাসপাতালে ভুল চিকিৎসায় সুমাইয়া নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর দেন ভুক্তভোগীর আত্মীয় স্বজনরা। পরে ঘটনাস্থলে পৌঁছালে নারীর লাশ দেখতে পাই। এবং তখন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভিকটিমের আত্মীয় স্বজনরা বাকবিতন্ডায় লিপ্ত হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক করে চলে আসি। পরবর্তীতে খবর দেয় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। টাকার বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে নিহত সুমাইয়ার চাচা জাহিদ আমির বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার কারণে আমার ভাতিজির মৃত্যু হয়েছে। যেহেতু বাতিজিকে আর ফিরেই পাব না। তাই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতার ভিত্তিতে মীমাংসা শেষ ভাতিজির মরদেহ নিয়ে এসেছি।

এ ব্যাপারে মৃত সুমাইয়া আহমেদ বিন্দুর ভাই সোহেল সিকদারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নেহা নামে এক নারী মুঠোফোন রিসিভ করে বলেন ভাইয়া ব্যস্ত পরে যোগাযোগ করা হবে।

ভুল চিকিৎসায় হাসপাতালে রোগী মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ব্যপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং এ ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজন ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

ডিকেএমসি হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম বলেন, অপারেশনের পর রোগীকে বেডে দেয়া হয়।সেখানে শোয়া অবস্থায় রোগীকে তার স্বজনেরা পানি ও রুটি খাওয়ান। শুয়ে থাকা অবস্থায় রুটি খাওয়ানোর সাথে সাথেই খাবারটা লান্সে চলে গেছে। খাবার শ্বাসনালীতে চলে যাওয়ায় রোগীর অবস্থা সিরিয়াস হয়ে যায়। আমরা তাৎক্ষণাৎ রোগীকে আইসিইউতে পাঠিয়ে দেই। আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় সকালে প্রসুতির মৃত্যু হয়। এখানে চিকিৎসার কোন ত্রুটি ছিল না। অসাবধানতাবশত খাবার খাওয়ানোর কারণেই এমনটি ঘটেছে।

অভিযোগের বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

জুন 9, 2026
শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

জুন 9, 2026
Latest News
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa