আন্তর্জাতিক ডেস্ক : আপনি যদি কোনও রেস্টুরেন্টে যান তবে আপনি প্রায় দেখতে পাবেন ছোট শিশুরা এখানে-ওখানে ছুটে বেড়াচ্ছে। কখনো দেখবেন চামচ ফেলে দিচ্ছে, টেবিলে থালা বাটি নড়াচড়া করছে, টেবিল থেকে নেমে অন্য টেবিলে চলে যাচ্ছে, অকারণে ওয়াশরুমে গিয়ে বারবার ট্যাপ ছেড়ে দিচ্ছে। বেশির ভাগ সময়ই অন্য টেবিলের গ্রাহকদের বিরক্তির কারণ হয়ে উঠে এসকল বাচ্চারা।

Advertisement

টাইমস অব ইন্ডিয়া জানায়, এই সমস্যার সমাধান হিসেবে অভিনব এক উপায় বের করেছে যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁ। শিশুদের দুরন্তপনা মেনে নেওয়া হবে না এই রেস্তোরাঁটিতে। টেবিলে খাবার খাওয়ার সময় সন্তানদের সামলাতে না পারলে জরিমানা গুনবে মা-বাবা।

টোকোয়া রিভারসাইড রেস্টুরেন্ট নামের ওই রেস্তোরাঁর মেনু কার্ডের নিচে ‘বড়দের সারচার্জ’ হিসেবে লিখে রেখেছে, ‘সন্তানদের সামলাতে না পারা অভিভাবকদের জন্য’। এই শব্দগুলোর পাশে ৩ ডলার চিহ্ন আঁকা রয়েছে। লেখাগুলো অন্য লেখার মাঝখানে এমনভাবে লেখা, যা ঝট করে চোখে পড়বে না।

এমনকি মেন্যু কার্ডেও লেখা রয়েছে, ‘অসম্মান দেখালে সেবা নয়।’

বিল জমা দেয়ার সময় অনেক রেস্টুরেন্ট গ্রাহক বেশ অবাক হন। কিল ল্যান্ডম্যান নামের এক গ্রাহক অনলাইনে এক রিভিউতে লেখেন, ‘রেস্তোরাঁর মালিক বেরিয়ে এসে আমাকে বললেন, আপনার সন্তানদের আচরণ খারাপ হওয়ায় আপনাকে অতিরিক্ত ৫০ মার্কিন ডলার দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘খাবার না আসা পর্যন্ত আমার সন্তানেরা ট্যাবলেট (ট্যাব) দেখল, এরপর খাবার খেল। শেষে আমি যখন বিল দেওয়ার লাইনে অপেক্ষা করছিলাম, আমার স্ত্রী সন্তানদের নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিলেন।’

ল্যান্ডম্যানের স্ত্রী লিন্ডসে এনবিসি নিউজ টুডেকে বলেন, ‘আমি সব মনে করে দেখলাম, এমন হওয়ার সুযোগ নেই। বাচ্চারা শেষের দিকে একটি টেবিলেই ছিল এবং তারা কোনো ধরনের দুরন্তপনা করেনি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.