Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রোজা রেখে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতারা
ঢাকা বিভাগীয় সংবাদ রাজনীতি

রোজা রেখে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতারা

By Saiful IslamMay 4, 20202 Mins Read

রোজা রেখে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতারা

Advertisement
জুমবাংলা ডেস্ক : ফসলের মাঠগুলোতে অল্প ক’দিন আগে চারদিকে সবুজের সমারোহ ছিল। যেন এক সবুজ রঙে নীলাভূমি। এখন তার রঙ বদলিয়ে রুপ ধারণ করছে সোনালী রঙে। চলতি বোরো মৌসুমে ধানের ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে ফুটছে বাঁধভাঙা হাসি। তবুও যেন হতাশার আলো দেখছেন দরিদ্র ধান চাষি কৃষকরা। আকাশের মেঘে বৃষ্টির আতঙ্কে পাকা ধান নষ্টের শঙ্কা আর করোনা ভাইরাসের শ্রমিক সংকট। অন্যদিকে, অর্থাভাবে শ্রমিক না নিতে পারায় দুশ্চিন্তায় ধান চাষিরা।

এসব সংকট নিরসন মোকাবেলায় রোজা রেখে সোমবার (৪ মে) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল গ্রামের হতদরিদ্র বর্গাচাষি মো. মাসুদ মিয়া, মো. ঠান্ডু মিয়া ও কাশেম মিয়ার প্রায় ৬০ শতাংশ জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মতিউল আলম তালুকদার ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মতিউল আলম তালুকদার বলেন, ‘দেশে করোনা ভাইরাসের ক্রান্তি সময়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশক্রমে যারা অর্থাভাবে ধান কাটতে পারছে না সেসব হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে হতদরিদ্র কৃষকদের ধান কাটতে সহযোগিতা করছে গোহালিবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ধান কাটা কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।’

তিনি আরো বলেন, গেল কয়েকদিন আগেও দরিদ্র কৃষকের মাঝে ধান কাটার জন্য কাস্তে (কাছি) বিতরণ করা হয়েছে।

এ সময় নেতাকর্মীদের ধান কাটার উৎসাহ যোগাতে মতিউল আলম তালুকদারসহ উপস্থিত ছিলেন- ‘ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সরাতৈল ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. পিন্টু মিয়া প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপির কৃষক দল, ছাত্রদল, যুবদলসহ সকলস্তরের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেয়।’

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান- ‘সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন করোনায় বিভিন্ন সংকটে পড়া দেশের সকল হতদরিদ্র ধান চাষি কৃষকদেন পাশে থাকতে। সে লক্ষে ও নির্দেশে জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদকসহ সকল নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দিয়েছেন। সংকটময় সময়ে কৃষকদের পাশে থাকার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সূত্র : বিডি২৪লাইভ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa