Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে ‘আরও কঠোর প্রচেষ্টা’ নেয়ার আহ্বান জাপানের
আন্তর্জাতিক স্লাইডার

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে ‘আরও কঠোর প্রচেষ্টা’ নেয়ার আহ্বান জাপানের

By Protik Hossainআগস্ট 2, 2019Updated:আগস্ট 2, 20192 Mins Read

Advertisement
রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিজেদের ভূমি রাখাইন রাজ্যে ফিরিয়ে আনতে মিয়ানমার সরকারকে ‘আরও কঠোর প্রচেষ্টা’ নেয়ার আহ্বান জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

সম্প্রতি নেপিডোতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্টেট কাউন্সিলর অং সান সু চি’র সাথে এক বৈঠকে তারো কোনো বলেন, জাপান সরকার মিয়ানমারকে ‘যতটুকু সম্ভব’ ততটুকু উৎসাহ এবং অনুরোধ জানিয়ে যাবে। এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারের নেতাদের সাথে আলাপের আগে বাংলাদেশ সফর করে যাওয়া জাপানের পররাষ্ট্রমন্ত্রী  বলেন, রোহিঙ্গা সংকট বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনকে ‘স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে’ পরিচালনা করা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে মিয়ানমার সরকারের ভূমিকা পালনের প্রতিও তিনি জোর দেন।

উত্তর রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন ও এ সংক্রান্ত বিষয় তদন্ত করতে মিয়ানমার সরকার গত বছরের ৩১ মে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দেয়।

সু চি’র সাথে বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সরকারের সাথে হাত মিলিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

উভয় নেতা রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে কথা বলেন।

তারো কোনো আশা প্রকাশ করেন যে স্বাধীন তদন্ত কমিশনের কাজসহ অন্যান্য উদ্যোগ বাস্তবায়নে মিয়ানমার সরকার তাদের প্রচেষ্টা ‘দ্রুততর’ করবে।

অন্যদিকে, বৈঠকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার ‘দ্বিপক্ষীয় ইস্যু’ হিসেবে আখ্যায়িত করেন এবং তা সমাধানে জাপানের সদয় প্রস্তাবের প্রশংসা জানান।

তারো কোনো কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতাও বিনিময় করেন। তিনি প্রায় দুই ঘণ্টা রোহিঙ্গা শিবিরে ছিলেন।

বাংলাদেশে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাদের বেশির ভাগই ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার ২০১৭ সালের ২৩ নভেম্বর চুক্তি সই করে। পরে দুই দেশ ২০১৮ সালের ১৬ জানুয়ারি মাঠপর্যায়ে কার্যক্রম এগিয়ে নিতে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামে চুক্তি করে।

‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ অনুযায়ী, প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

রোহিঙ্গাদের প্রথম দলের ফেরার কথা ছিল গত বছরের ১৫ নভেম্বর। কিন্তু রাখাইনে অনুকূল পরিবেশ না থাকায় রোহিঙ্গারা ফিরতে রাজি না হওয়ায় এ কার্যক্রম স্থগিত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Tower

আস্ত মোবাইল টাওয়ার উধাও!

জুন 13, 2026
Marrige

পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা

জুন 13, 2026
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

জুন 13, 2026
Latest News
Tower

আস্ত মোবাইল টাওয়ার উধাও!

Marrige

পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

বিমান

আসামে বিমানবাহিনীর AN-32 বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa