
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার রাতে চাটমোহর উপজেলার খতবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাখাওয়াত মেম্বারকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃত সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সাথে জড়িত। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র নিজের কাছে রেখে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড চালানোর কথা স্বীকার করেন ইউপি সদস্য সাখাওয়াত হোসেন। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা দায়েরের হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



