
টাইমস অব ইন্ডিয়া বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, লকডাউনের কারণে সম্পত্তির পরিমাণ কমেছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির। সম্পত্তি কমেছে গৌতম আদানি, শিব নাদার ও উদয় কোটাকের মতো বিলিওনারদের। কিন্তু এর মধ্যেও লাভের মুখ দেখেছেন অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেডের প্রধান রাধাকৃষ্ণন দামানির।
গত মাসে গোটা দেশে লকডাউন ঘোষণা হতেই বহু মানুষ দামানির সুপারমার্কেট চেইন থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেছেন। সেই কারণেই ব্যবসা বেড়েছে দামানির। ভারতের প্রায় সব শহরেই দামানির অ্যাভিনিউ সুপারমার্টসের স্টোর রয়েছে।
ভারতের ১২ জন ধনী ব্যক্তির সম্পত্তির হিসেব রাখে ব্লুমবার্গ বিলিওনার ইনডেক্স। এদের মধ্যে রয়েছেন রাধাকৃষ্ণন দামানিও। এই বছর অ্যাভিনিউ সুপারমার্টের শেয়ার দর ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



