
এদিকে, মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে চলমান আদেশ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) পঞ্চমবারের মতো বাড়িয়ে ৯ জুন পর্যন্ত ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা কোভিড-১৯ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ (লকডাউন) বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, যেন কোভিড-১৯ থেকে মুক্তি পাই। আমি জানি এটি আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



