Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লকডাউন অমান্যকারীদের বাধা, তলোয়ারের কোপে পুলিশের হাত বিচ্ছিন্ন (ভিডিও)
আন্তর্জাতিক ওপার বাংলা

লকডাউন অমান্যকারীদের বাধা, তলোয়ারের কোপে পুলিশের হাত বিচ্ছিন্ন (ভিডিও)

By Shamim RezaApril 12, 20202 Mins Read

লকডাউন অমান্যকারীদের বাধা, তলোয়ারের কোপে পুলিশের হাত বিচ্ছিন্ন (ভিডিও)

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনের মধ্যেই দলবেঁধে বাইরে বেরিয়ে পড়েছিলেন একদল লোক। পুলিশ তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালিয়ে বসে পুলিশের ওপর। এমনকি তলোয়ারের কোপে এক পুলিশ কর্মকর্তার হাত বিচ্ছিন্ন করে ফেলে।

রবিবার (১২ এপ্রিল) ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশের এক সবজি মন্ডিতে। আচমকা এ হামালায় আহত হয়েছেন আরও ২ পুলিশ সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, রোববার সকাল ছয়টার কিছু পর পাঞ্জাবের পাটিয়ালা জেলার সানউর সবজি মান্ডি খোলার পর থেকেই সেখানে ভিড় জমাতে থাকে মানুষ। খবর পেয়ে সেটি বন্ধ করতে আসে পুলিশ। এসময় পঞ্জাব পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরজিৎ সিংহয়ের ওপর তলোয়ার নিয়ে চড়াও হন হামলাকারীদের একজন। হাত বিচ্ছিন্ন হওয়ার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন পাটিয়ালার পুলিশ সুপার মনদীপ সিং সিধু।

ওই সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। হামলায় আহত হন আরও দুই পুলিশ সদস্য।

পুলিশ জানিয়েছে, লক ডাউন ঠিকমতো মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখার সময়ই পুলিশের উপরে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। পঞ্জাব পুলিশের প্রধান দিঙ্কর গুপ্ত টুইটারে লিখেছেন, পুলিশ অফিসারদের পাশাপাশি নিহাঙ্গদের ওই দলেরও কয়েকজন এবং পাটিয়ালা সবজি মন্ডি বোর্ডের এক কর্তাও গুরুতর আহত হয়েছেন।

ওই ঘটনার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, পটিয়ালার ওই সবজি মাণ্ডি গার্ড রেল দিয়ে ঘিরছিল পুলিশ। ঠিক সেই সময়েই একটি গাড়ি গার্ড রেলকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিডিওয় দেখা যাচ্ছে, পুলিশকর্মীরা যখন ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করছেন ঠিক সেই সময়েই হরজিৎ সিংহের দিকে তলোয়ার নিয়ে তেড়ে আসেন এক ব্যক্তি। হরজিৎ আক্রমণের হাত থেকে বাঁচার চেষ্টা করলেও নিজেকে রক্ষা করতে পারেননি। সরাসরি তার হাতে কোপ বসায় ওই দুষ্কৃতী।

এদিকে ঘটনায় অভিযুক্ত সাত জনকে এরিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পঞ্জাবের স্পেশাল চিফ সেক্রেটারি কেবিএস সিন্ধু বলছেন, বালবেরার একটি গুরুদ্বার থেকে গ্রেফতার করা হয়েছে ওই সাতজন নিহাঙ্গ শিখকে। এদের মধ্যে একজন পুলিশের গুলিতে আহত। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

Barbaric. The moment few sick beasts attacked Punjab Police in Patiala and cut off left hand of an ASI Harjeet Singh after breaking Police barricades in lockdown. Attackers fled from the spot and are hiding in Gurudwara. Efforts are on to arrest. This is ATTEMPT TO MURDER 4 cops. pic.twitter.com/Wtt6QfnBD0

— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 12, 2020

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa