Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় লক্ষ্মীপুরের ২৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই শৌচাগার ও টিউবওয়েল
জাতীয় বিভাগীয় সংবাদ

লক্ষ্মীপুরের ২৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই শৌচাগার ও টিউবওয়েল

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 27, 20202 Mins Read

লক্ষ্মীপুরের ২৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই শৌচাগার ও টিউবওয়েল

Advertisement

মো. কাউছার, ইউএনবি: লক্ষ্মীপুরের রায়পুরে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার ও টিউবওয়েল না থাকায় চরম বিপাকে পড়েছে বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীরা।

এসব বিদ্যালয়ের কোন কোনটিতে ৫ থেকে ১০ বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে টিউবওয়েল ও শৌচাগার। এতে চরম স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

সরেজমিনে রায়পুর উপজেলার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টিতে গত ১০ বছর ধরে নেই সুপেয় পানির ব্যবস্থা ও শৌচাগার। এতে বিপাকে রয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

টয়লেটের জন্য অনেক সময় শিক্ষার্থীদের ছুটে যেতে হয় আশপাশের বাড়ি কিংবা পার্শ্ববর্তী ফসলী জমি বা বাগানে। একই চিত্র চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরলক্ষ্মী, কেওরাডগি, দক্ষিণ পশ্চিম উদমারা, উত্তর চরবংশী ও পশ্চিম চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

শিশু শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে তাদের পানি খাওয়ার ব্যবস্থা নেই। এছাড়া টয়লেট না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলোতে টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিশু শিক্ষার্থীদের নিয়ে অনেক সময় বিপাকে পড়তে হচ্ছে। এজন্য বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হারও দিন দিন কমে যাচ্ছে।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন শিক্ষকরা।

বিষয়টি স্বীকার করে রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কেএম মোস্তাক আহমেদ জানান, রায়পুর উপজেলায় ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে গত ১০ বছর ধরে ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানি ও টয়লেটের ব্যবস্থা না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা।

তবে বিদ্যালয়গুলোতে শিশু শিক্ষার্থীরা যেন সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে করতে পারে সে বিষয়টি কর্তৃপক্ষের নজর আনা হবে এবং দ্রুত এ সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa