
শুক্রবার দুর্গাপুরে এক ভার্চুয়াল জনসভায় এসব কথা বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ভারতের মোট ভ্যাকসিনের ৬০ শতাংশ পেয়েছে গুজরাট। বাকিরা পেয়েছে মাত্র ১৫ শতাংশ। গুজরাটে ক্ষমতাসীন বিজেপির পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমাদের কাছে অক্সিজেনের ২০ হাজার সিলিন্ডার মজুত রয়েছে। শিল্পের জন্য উৎপাদিত অক্সিজেনের পুরোটা আমরা স্বাস্থ্যে নিয়ে নিয়েছি।’
মমতার অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারতে চায়। তাই অক্সিজেন দিচ্ছে না। পশ্চিমবঙ্গের অক্সিজেন উত্তর প্রদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রের অবহেলার জন্যই আজ দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ৭ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছিলেন, করোনা বিদায়ের পথে। তাদের কাছে কি কোনও খবর ছিল না? ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালেই সমস্ত দেশকে অক্সিজেনের ভাণ্ডার মজুত রাখতে বলেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



