Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ লঞ্চ থেকে সামান্য কিছু খাবার চুরি করে ছেলেটা লাফিয়ে পড়ল নদীতে!
বিভাগীয় সংবাদ

লঞ্চ থেকে সামান্য কিছু খাবার চুরি করে ছেলেটা লাফিয়ে পড়ল নদীতে!

By জুমবাংলা নিউজ ডেস্কMay 9, 2022Updated:May 9, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : লঞ্চ যাচ্ছে। এক কিশোর সাঁতরে সাঁতরে লঞ্চের কাছে চলে এলো। শুধু তা-ই নয়, লঞ্চের গতি, নদীর স্রোত কিছুই তোয়াক্কা না করে রশি ধরে উঠতে লাগল।  দু-একজনের দৃশ্যটা চোখে পড়ল।

লঞ্চ থেকে সামান্য কিছু খাবার চুরি করে ছেলেটা লাফিয়ে পড়ল নদীতে!
ছবি সংগৃহীত
Advertisement

একজন কী মনে করে মোবাইল ফোনে দৃশ্যধারণ শুরু করলেন। সবাই ধরেই নিয়েছিল ছেলেটা মনে হয় বাঁচার চেষ্টা করছে!

ছেলেটা যখন লঞ্চের রশি বেয়ে উঠছিল, হতভম্ব দর্শকরা মনে করল যাক, ছেলেটা বেঁচে যাবে। রশি ধরেই কিশোর লঞ্চের শরীরে বাঁধা  টায়ারে পা দিল। হ্যাঁ, এবার সে একটু আরো বেশি জোর পাচ্ছে, লঞ্চে উঠতে পারবে, পারবে…

ঠিক যেন সিনেমার মতো ঘটনা। যেন পানিতে পড়ে যাওয়া নায়ক শেষ মুহূর্তে ডুবে না গিয়ে; যে অবলম্বন পেয়েছে সেটা ধরে বেঁচে উঠুক, বেঁচে যাক। সবার শুভাশীষ নিয়ে হয়তো সিনেমায় নায়কেরা বেঁচে যায়। কিন্তু বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনার মাত্র ১৪ সেকেন্ডের ভিডিওতে যা দেখা গেল সেটা অবিশ্বাস্য।

ওই কিশোর লঞ্চের কাছে এসে রশি ধরে টায়ারে পা দিয়ে শেষ মুহূর্তে লঞ্চে উঠেও গেল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু মুহূর্তেই, মানে কয়েক মিলিসেকেন্ডেই ওই কিশোর যা করল তা যেন কারো বিশ্বাস হতে চাইছিল না বা বিশ্বাস করতেও পারছিল না।

লঞ্চে উঠেই ওই কিশোর চোখের পলকে ডেকের ধারে সম্ভবত চানাচুর, চিপসের ফেরিওয়ালার ডালি থেকে একটি বা দুটি চানাচুর বা চিপসের প্যাকেট এক টানে হাতিয়ে নিয়ে ফের নদীতে লাফিয়ে পড়ল। লঞ্চ চলে যাচ্ছে, লঞ্চ থেকে ওই কিশোর সাঁতরে নিজেকে সরিয়ে নিচ্ছে। কয়েক মুহূর্তেই অনেক দূরে চলে গেল কিশোর। আর যে ভঙ্গিতে ছেলেটি শরীর বাঁকিয়ে নদীতে ঝাঁপ দিল সেই দৃশ্যও ভোলার নয়।

https://inews.zoombangla.com/wp-content/uploads/2022/05/280190230_1139361796886340_4695169583916269761_n.mp4

এমন অদ্ভুত দৃশ্য দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। ওই কিশোরের এমন সাহস দেখে অনেকে যেমন তারিফ করছে, অনেকেই আবার অবাক হচ্ছে এই ভেবে, মাত্র সামান্য কিছু খাবারের জন্য এত ঝুঁকি নিয়ে লঞ্চের ডেকে উঠতে হবে?

ভিডিওটি ক্রমেই সোশ্যাল হ্যান্ডেলে ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণবঙ্গগামী একটি লঞ্চের ঘটনা এটি। অনেক নেটিজেন জানাচ্ছেন, বরিশালগামী একটি লঞ্চে এমন ঘটনা ঘটেছে।

বউয়ের জন্য নতুন এক ‘তাজমহল’ বানাচ্ছেন বাদাম কাকু!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

July 7, 2026
Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

July 7, 2026
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026

Latest News

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa