আন্তর্জাতিক ডেস্ক: ছয় বছর আগেও তিনি ছিলেন গৃহহীন। লটারির টিকিট কিনে তিনি পেয়ে গেলেন ৫০ লাখ মার্কিন ডলার। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। খবর এনডিটিভির।

গত বুধবার (৩ মে) ‘ক্যালিফোর্নিয়া লটারি’ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে লুসিয়া ফরসেথের ৫০ লাখ ডলার জেতার ঘোষণা দেয়।

প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লুসিয়া ফরসেথ নামের এক নারী পিটসবার্গে ওয়ালমার্ট সুপারসেন্টার থেকে একটি টিকিট কেনেন। তিনি ওই সুপারসেন্টারের বাইরে টিকিট স্ক্র্যাচ (ঘষে তোলা) করেন। লুসিয়া ফরসেথ বলেন, তিনি চোখ বন্ধ করে লটারির একটি মাত্র টিকিট তুলেছিলেন। সেটাতেই ৫০ লাখ ডলার জিতে বিস্মিত হয়েছেন।
ডলারের রেট নির্ধারণ

Advertisement

তিনি আরও বলেন, ছয় বছর আগে আমি ঘরহীন ছিলাম। চলতি বছরে বিয়ে করলাম, একটি বাড়তি ডিগ্রি লাভ করলাম এবং ৫০ লাখ মার্কিন ডলার জয়ী হলাম! ছয় বছর আগে গৃহহীন থাকা অবস্থায় আমি কখনোই ভাবিনি যে আমার জীবনে এমন কিছু ঘটতে পারে।

‘ক্যালিফোর্নিয়া লটারি’র অর্থ দিয়ে গণশিক্ষার জন্য তহবিল বৃদ্ধি করা হয়। ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ এক বিবৃতিতে লুসিয়া ফরসেথকে ক্যালিফোর্নিয়ার নতুন বহু লাখপতি হিসেবে অভিনন্দন জানায়।

এতে বলা হয়, লুসিয়া ফরসেথের এ জয়ে তাদের এই লটারি কার্যক্রমে ইতিবাচক সাড়া পড়বে। কারণ, যে বিদ্যালয়গুলোর জন্য তাদের অর্থ জোগাড় করা হয় আর এবার যিনি লটারি জয়ী হলেন-উভয়ই একই মানদণ্ডে সুবিধা পাওয়ার অধিকারী।

বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.