Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লন্ডনে ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত
আন্তর্জাতিক প্রবাসী খবর

লন্ডনে ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 15, 20202 Mins Read

লন্ডনে ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে ছুরিকাঘাতে নাহিদ আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক মৃত্যুবরণ করেছে। নিহতের দেশের বাড়ি বিয়ানীবাজারে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৪৩ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর লন্ডনের এনফিল্ডে গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। এনফিল্ডের হলব্রুক ক্লজের পারসল হাউসের ন’তলায় মায়ের সঙ্গে বসবাস করতেন নাহিদ।

পারিবারিক সূত্র জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগে মাকে নিয়ে নানার ঘর থেকে ফেরেন নাহিদ। মাকে ঘরের দরোজার কাছে পৌঁছে দিয়ে তিনি গিয়েছিলেন গাড়ি পার্ক করতে। সেখানে গ্রেফতার ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদ ছুরিকাহত হন।

রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঘটনার আগে গাড়ি পার্ক করে টেলিফোনে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন নাহিদ। এ সময় চিৎকার শুনে তার বন্ধু টেলিফোন করে নাহিদের মাকে নিচে যেতে বলেন। মা নিচে গিয়ে ছেলেকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে তাকে মৃত ঘোষণা করে।

নাহিদকে হত্যার দায়ে গ্রেফতার ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। তাকে মঙ্গলবার হাইবারি কর্নার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। এদিকে লন্ডনে গত ৫ দিনে পৃথক পৃথক স্থানে ৫ জনের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। এর মধ্যে এনফিল্ডে এক বাংলাদেশি যুবক নাহিদ আহমেদ।

সর্বশেষ সোমবার রাত ৮টায় ইজলিংটনে ১৮ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়। ঘটনাটি ঘটে স্থানীয় নর্থ রোডে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুরিকাঘাতে আহত কিশোর হেল্প মি, হেল্প মি বলে চিৎকার করতে থাকে। পুলিশ জানায় প্যারামেডিক টিম উপস্থিত হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa