
বৃহস্পতিবার সকালে তাই লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেল এলাকায় পিয়াজের দাম নিয়ে কেউ কেউ রসিকতায় মেতে উঠেছিলেন, অনেকেই আবার বিরক্তি প্রকাশ করেছিলেন। বাংলাদেশের লক্ষাধিক পরিবার ব্রিটেন প্রবাসীদের পাঠানো টাকার উপর নির্ভরশীল। আর বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উঠা নামার উপর প্রবাসীদের জীবনযাত্রা অনেকটাই নির্ভর করে।
ওদিকে ইউরোপের আরেক দেশ জার্মানির বার্লিন শহরেও খুবই কম দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। সেখানে দেখা গেছে একটি সুপার স্টোরে পাঁচ কেজি পেঁয়াজের দাম মাত্র ০.৯৯ ইউরো (বাংলাদেশি ৯২.২৫ টাকা) ধরা হয়েছে। তবে তা ৫০% ছাড়ে বিক্রি হচ্ছে। সে হিসাবে বাংলাদেশি টাকায় পাঁচ কেজি পেঁয়াজের দাম পড়ছে ৪৬ টাকা। অর্থাৎ এক কেজি পেঁয়াজের দাম পড়ছে ৯ টাকা ২০ পয়সা!
ভিডিওতে দেখুন…
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



