Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লাইলাতুল কদরে মসজিদুল আকসায় আড়াই লাখের বেশি মুসল্লি
আন্তর্জাতিক ইসলাম

লাইলাতুল কদরে মসজিদুল আকসায় আড়াই লাখের বেশি মুসল্লি

By জুমবাংলা নিউজ ডেস্কApril 19, 2023Updated:April 19, 20232 Mins Read

কদরের রাতে আল-আকসায় আড়াই লাখের বেশি মুসল্লি

জুমবাংলা ডেস্ক : রমজানের ২৭তম রাতে পবিত্র মসজিদুল আকসা প্রাঙ্গণে নামাজ পড়েছেন আড়াই লাখের বেশি মুসল্লি। গতকাল সোমবার ( ১৭ এপ্রিল) মহিমান্বিত এই রাতে দুই লাখ ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি মুসল্লি এশা ও তারাবির নামাজে অংশ নেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা সূত্রে এ তথ্য জানা যায়।

লাইলাতুল কদরে মসজিদুল আকসায় আড়াই লাখের বেশি মুসল্লি

Advertisement

জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিল জানায়, শবেকদরে ইসরায়েলি সেনাদের তীব্র বাধা উপেক্ষা করে মসজিদুল আকসায় আসেন ফিলিস্তিনের মুসল্লিরা। তাঁরা  অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেম নগরী থেকে আসেন। এসব এলাকার মুসল্লিদের ওপর মসজিদে প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি বাহিনী। মসজিদুল আকসার খতিব শায়খ আজ্জাম আল-খতিব বলেন, রমজান মাসের ২৭তম রাতে মসজিদুল আকসায় অসংখ্য মুসল্লি উপস্থিত হয়েছেন। মসজিদ প্রাঙ্গণে তিল ধারণেরও জায়গা ছিল না। অনেক মুসল্লি সিঁড়িতে দাঁড়িয়েই নামাজ পড়তে বাধ্য হন। অনেক নারী মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে তাঁদের জন্যও নামাজের পর্যাপ্ত জায়গা ছিল না।

লাইলাতুল কদরে মসজিদুল আকসায়

এ সময় মসজিদে আসা মুসল্লিদের শৃঙ্খলা ও ভিড় নিয়ন্ত্রণে কাজ করে জেরুজালেমের ওয়াকফ কাউন্সিলের কর্মী ও স্বেচ্ছাসেবক দল। মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের মধ্যে ইফতার হিসেবে খেজুর ও পানীয় বিতরণ করে ফিলিস্তিনের বিভিন্ন সেবামূলক সংগঠন। এদিকে গতকাল পশ্চিম তীরের হেবরন নগরীর ইবরাহিম মসজিদে অন্তত পাঁচ হাজার মুসল্লি উপস্থিত হন। ইসরায়েলি বাহিনীর কঠোর প্রহরার মধ্যে তাঁরা মসজিদে এসে তারাবি ও তাহাজ্জুদের নামাজে অংশ নেন।মসজিদুল আকসায় পশ্চিম তীর ও গাজা অঞ্চলের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে ৫৫ বছরের কম বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তা ছাড়া সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেদের জেরুজালেমে প্রবেশে অনুমোদন দেওয়া হয়।

সূত্র : আল-কুদস ডটকম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa