Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি ইমাম নিয়োগ দেবে দক্ষিণ কোরিয়ার খাপ্পাই মসজিদ ও ইসলামিক সেন্টার। সম্প্রতি একজন ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমাম আবশ্যক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশ ও বিদেশ থেকে নির্দিষ্ট নাম্বারে অনেকেই ফোন করে যোগাযোগ করেছেন।

বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কামিল অথবা দাওরা হাদিস বা মুফতি সমমান উল্লেখ রয়েছে। মাওলানা অথবা কোরআনে হাফেজ হলে অগ্রাধিকার পাবেন। বিশেষ যোগ্যতা হিসেবে আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় দক্ষতা চাওয়া হয়েছে। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত হলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রাথমিকভাবে মাসিক বেতন বারো লাখ কোরিয়ান উয়ন (বাংলাদেশি প্রায় এক লাখ টাকা)। পরে বেতন বাড়ানো হবে। মসজিদের পক্ষ থেকে বাসস্থানের ব্যবস্থা করা হবে।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত ও সকল মূল সনদপত্রের স্ক্যান কপিসহ ইমেইলে (chyrafique@gmail.com অথবা abdurrahimballarpur@gmail.com ) ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। প্রাথমিক নির্বাচিতদের অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হবে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে নিম্নোক্ত মোবাইল নাম্বারে (৮২০১০৫৯১৬৮৬৫৪, ৮২০১০৫৯৩৮৪৫৭৯) প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিয়োগ বিষয়ে মসজিদ কমিটির সদস্য মো. ইফতেখার বলেন, ইমাম হিসেবে যিনি নিয়োগ পাবেন, প্রথমে তিনি আসবেন। বছর খানেক পর পরিবার নিয়ে আসতে পারবেন।

কোরিয়া মুসলিম ফেডারেশনের (কেএমএফ) সাহায্য সহযোগিতা নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে, যোগ্যতাসম্পন্ন ভালো একজন ইমাম নিয়োগ করার আশা প্রকাশ করেন মসজিদ কমিটির সদস্য রফিক আহমেদ চৌধুরী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.